ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

কিভাবে চিনবেন ভালো তরমুজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০১৬
  • ৮৫১ বার

গরমে শরীর ঠাণ্ড রাখতে তরমুজের জুড়ি নেই। এই ফলে শতকরা প্রায় ৯২ ভাগ পানি আছে। তরমুজ খেলে সহজেই পানির তৃষ্ণা মেটে। এছাড়া তরমুজের আরো অনেক উপকারিতা রয়েছে। বলা যায়, আকার-আকৃতিতে তরমুজ যেমন বড়, তেমনি গুণের ভাণ্ডারও সমৃদ্ধ। গরমে ফল হিসেবে সকলেরই পছন্দ তরমুজ।

-কিন্তু তরমুজ কেনার সময় অনেকে যে বিপত্তিতে পড়েন। ভালো তরমুজ চেনায় ভুল হওয়ায়, বিক্রেতা গছিয়ে দেয় স্বাদহীন তরমুজ কিংবা কিছুটা পচে যাওয়া তরমুজ।

-এজন্য কেউ কেউ তরমুজ কেনার সময় তা কেটে দেখে নেন। কিন্তু তরমুজ কেটে দেখে কেনাটা অনেকেরই হয়ে ওঠে না। সুতরাং ভালো তরমুজ কীভাবে চিনবেন, তার কিছু উপায় জেনে রাখুন।

-বেশি সবুজ তরমুজের ভেতরটা একটু সাদাটে হয়, কম সবুজ কিংবা হলদে তরমুজগুলো সাধারণত বেশি পাকা হয়। পাকা তরমুজই বেশি লাল হয়।

-তরমুজ কেনার পূর্বে তাতে টোকা দিয়ে দেখুন। একটু শক্ত ধরনের আওয়াজ পাওয়া গেলে সেই তরমুজ সাধারণত ভালো হবার কথা।

-তুলনামূলক ভারী তরমুজ সাধারণত তাজা হয় বেশি, তাই কেনার সময় এই ব্যাপারটিও লক্ষণীয়।

তরমুজ কেনার ক্ষেত্রে অনেকে বেশি লাল তরমুজ আশা করেন, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন বেশি লাল তরমুজ না কেনা-ই ভালো, কারণ রাসায়নিক দ্রব্য মেশানোর কারণে তরমুজ অতিরিক্ত লাল হতে পারে। অনেক অসাধু ব্যবসায়ী তরমুজে ক্ষতিকর লাল রঙ ও মিষ্টি সেকারিন মিশিয়ে ইনজেকশনের সিরিঞ্জের মাধ্যমে পুশ করে পাকা ও লাল বলে বিক্রি করে থাকে।

আরেকটি ব্যাপার হচ্ছে, তরমুজে ফরমালিন মেশানো থাকতে পারে। ফরমালিন মেশানো হলে তা বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই। তাই বাজার থেকে তরমুজ কিনে আনার পর ৪-৫ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন, এতে তরমুজের ভেতরের ফরমালিনের ক্রিয়া কমে যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

কিভাবে চিনবেন ভালো তরমুজ

আপডেট টাইম : ১১:৪৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০১৬