ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

কার নেতৃত্বে ক্ষমতায় যাবেন: বিএনপিকে কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
  • ২২৪ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির প্রধান নেতা দণ্ডিত আসামি। দলের ভাইস চেয়ারম্যান পলাতক। নির্বাচনকে সামনে রেখে কার নেতৃত্বে এগোবে বিএনপি? কার নেতৃত্বে ক্ষমতায় যাবে? এই প্রশ্নের জবাব বিএনপির কাছে নেই। এর জবাব না দিয়ে তাদের নেতারা আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যাচার, শেখ হাসিনার বিরুদ্ধে অসত্য বক্তব্য দিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় দলের দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীদের আওয়ামী লীগের কমিটিতে অন্তর্ভূক্ত করার জন্য তিনি দায়িত্বপ্রাপ্ত নেতাদের নির্দেশনা দেন।

বিএনপির নেতৃত্বের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতৃত্ব আজকে বিভক্ত। তাদের নিজেদের মধ্যে কোনো ঐক্য নেই। দলে গণতন্ত্র নেই। অথচ তারা গণতন্ত্রের কথা বলে মুখে ফেনা তুলছে। বাংলাদেশের মানুষ আর বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না। কারণ মানুষ জানে, বিএনপি ক্ষমতায় গেলে এ দেশের উন্নয়ন সম্ভাবনা ধ্বংস হয়ে যাবে।

তিনি আরও বলেন, গণতন্ত্র, মুক্তিযুদ্ধ, স্বাধীনতার চেতনা ধ্বংস হয়ে যাবে। রক্তে রক্তে সমস্ত বাংলাদেশ রক্তের নদী হয়ে যাবে।
এর আগে আনুষ্ঠানিক সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন, যুগ্মসাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা এবং স্থানীয় সংসদ সদস্যরা।

২০১৪ সালের ২৪ ডিসেম্বর নওগাঁ জেলা আওয়ামী লীগের সর্বশেষ ত্রি-বার্ষিক সম্মেলন হয়েছিল। ওই সম্মেলনে আব্দুল মালেককে সভাপতি ও সাধন চন্দ্র মজুমদারকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এর প্রায় দুই বছর পর ২০১৬ সালে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেয় কেন্দ্রীয় আওয়ামী লীগ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

কার নেতৃত্বে ক্ষমতায় যাবেন: বিএনপিকে কাদের

আপডেট টাইম : ০২:৫৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২