ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: ইউজিসি সদস্য ড. মামুন রিমান্ডে ‘গুরুত্বপূর্ণ তথ্য’, নজরুল পত্নীকে কারাগারে চায় পুলিশ অতিরিক্ত ভাড়া নিলে বাতিল হবে রুট পারমিট: মন্ত্রী এবার ডিআইজিসহ ৩১ পুলিশ কর্মকর্তাকে বদলি মানবতার সামনে চারটি বড় পরীক্ষা: গুতেরেস পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর লিখিত পাসের পর অ্যাডমিট কার্ড নিয়ে আসবেন, যেখানে ফোন করা লাগে করব’ ফজলুর রহমান আড্ডা, মাদক, দাপট:মাদকাসক্তি থেকে অপরাধে জড়াচ্ছে পথশিশুরা ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ: ঠিকাদার গ্রেফতার, প্রকৌশলী বরখাস্ত নিরাপত্তা বলয়ে ভেঙ্গে সাইবার আক্রমন করছে একাধিক এআই মডেল

ঈদ পর্যন্ত পেঁয়াজ আমদানির অনুমতি চেয়ে চিঠি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫০:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২
  • ২৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ আসন্ন পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত পেঁয়াজ আমদানির অনুমতি (আইপি) চেয়ে কৃষি মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। রোববার (২৭ মার্চ) কৃষি সচিবের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, আগামী ২৯ মার্চ পর্যন্ত পেঁয়াজের আইপি ইস্যু চলমান থাকায় বাজারমূল্য সাম্প্রতিক সময়ে আগের তুলনায় স্থিতিশীল। ২৯ মার্চের পর আইপি ইস্যু না করলে বাজার আবার অস্থিতিশীল হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। তাই আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে পেঁয়াজের সরবরাহ চেইন গতিশীল রাখার জন্য ঈদুল ফিতর পর্যন্ত আইপি ইস্যু অব্যাহত রাখা প্রয়োজন।

ঈদুল ফিতর পর্যন্ত আইপি ইস্যু অব্যাহত রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠিতে অনুরোধ করা হয়।

জানা গেছে, পেঁয়াজ আংশিক আমদানিনির্ভর একটি নিত্যপ্রয়োজনীয় পচনশীল পণ্য। দেশে প্রায় ২৫ লাখ টন পেঁয়াজের চাহিদা রয়েছে। এর মধ্যে রমজান মাসে চাহিদা প্রায় চার থেকে সাড়ে চার লাখ টন। সংরক্ষণ এবং প্রক্রিয়াজাতকরণ ক্ষতি বাদে প্রায় ছয় থেকে সাত লাখ টন পেঁয়াজ আমদানি করতে হয়। নিকট অতীতে পণ্যটির বাজার বেশ কয়েকবার অস্থিতিশীল হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: ইউজিসি সদস্য ড. মামুন

ঈদ পর্যন্ত পেঁয়াজ আমদানির অনুমতি চেয়ে চিঠি

আপডেট টাইম : ০৮:৫০:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২