ঢাকা ০১:৪১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ইউক্রেনের পক্ষে ভোট দিল বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৭:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২
  • ২২০ বার

হাওর বার্তা ডেস্কঃ রাশিয়ার হামলার জেরে সৃষ্ট মানবিক সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নিতে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ইউক্রেনের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশে।

বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে পরিষদের জরুরি অধিবেশন এ ভোটাভুটি হয়েছে।

প্রস্তাবটি বুধবার উত্থাপন করে ইউক্রেন। প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৪০ সদস্য দেশ। ভোটদানে বিরত ছিল ৩৮ দেশ। আর প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে পাঁচটি দেশ। এই পাঁচ দেশ হলো রাশিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া ও সিরিয়া। তবে এই প্রস্তাব মেনে নেওয়ার বাধ্যবাধকতা নেই রাশিয়ার।

এদিনই ইউক্রেনের ‘মানবিক পরিস্থিতি’ নিয়ে নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করেছিল রাশিয়াও। তবে সেটি গৃহীত হয়নি।

ইউক্রেনের আনীত ওই প্রস্তাবটি ১৪০ ভোটে পাস হয়েছে। খবর এএফপির।

এএফপির এক প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবে ইউক্রেনের পক্ষে অর্থাৎ মানবিক সংকট নিরসনে ব্যবস্থা নেওয়ার পক্ষে ভোট দেয় ১৪০ সদস্যদেশ।

এর আগে গত ২ মার্চ ইউক্রেনে হামলা বন্ধে সাধারণ পরিষদে প্রস্তাব পাস করে ১৪১ দেশ।

তখন ওই প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত ছিল বাংলাদেশ। ভারত, চীন, বাংলাদেশ, পাকিস্তানসহ ৩৫টি দেশ ভোট দেওয়া থেকে বিরত ছিল। প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় রাশিয়াসহ পাঁচটি দেশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ইউক্রেনের পক্ষে ভোট দিল বাংলাদেশ

আপডেট টাইম : ১০:২৭:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২