ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

শনিবারের ম্যাচের একাদশ ঠিক করে ফেলেছে আর্জেন্টিনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৭:০২ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
  • ৪১১ বার

হাওর বার্তা ডেস্কঃ ক্লাব ফুটবলের ব্যস্ততা থেকে ছুটি মিলেছে ফুটবলারদের। আগামী সপ্তাহে নিজ নিজ জাতীয় দলের হয়ে খেলতে নামবেন ইউরোপ মাতানো তারকা ফুটবলাররা। বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচ খেলতে এরই মধ্যে আর্জেন্টিনায় ফিরে গেছেন বিশ্বের অন্যতম সেরা তারকা লিওনেল মেসিও।

আগামী শনিবার লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলার বিপক্ষে নিজেদের ১৬তম ম্যাচটি খেলতে নামবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি। এরই মধ্যে সেই ম্যাচের একাদশ প্রায় চূড়ান্ত করে ফেলেছেন দলের কোচ লিওনেল স্কালোনি।

এই ম্যাচে নিজেদের সেরা দলটি পাচ্ছে না আলবিসেলেস্তেরা। কেননা ইনজুরি ও নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না মার্কোস আকুনা, আলেজান্দ্রো গোমেজ, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, এমিলিয়ানো মার্টিনেজ, এমিলিয়ানো বুয়েন্দিয়া, জিওভানি লো সেলসো, লাউতারো মার্টিনেজ ও অ্যাঞ্জেল ডি মারিয়া।

তবু দলের প্রথম দিনের অনুশীলনের পরই একাদশ মোটামুটি নিশ্চিত করে ফেলেছেন স্কালোনি। আর্জেন্টিনার ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানাচ্ছে, এমিলিয়ানোর অনুপস্থিতিতে গোলবারের নিচে দেখা যাবে ফ্রাংকো আরমানিকে। রক্ষণে সুযোগ পাচ্ছেন জার্মান পেজ্জেল্লাও।

এছাড়া মিডফিল্ডে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার সুযোগ পেয়ে যেতে পারেন। আক্রমণভাগে লিওনেল মেসির সঙ্গে হোয়াকিন কোররেয়া, অ্যাঞ্জেল কোররেয়া ও নিকোলাস গনজালেজের মধ্যে যেকোনো দুজনকে দেখা যাবে।

ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
ফ্রাংকো আরমানি, নাহুয়েল মোলিনা, জার্মান পেজ্জেল্লা, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো ডি পল, লেয়ান্দ্র পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার অথবা এজেকুয়েল পালাসিওস, লিওনেল মেসি, হোয়াকিন কোররেয়া অথবা অ্যাঞ্জেল কোররেয়া, নিকোলাস গনজালেজ অথবা অ্যাঞ্জেল কোররেয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

শনিবারের ম্যাচের একাদশ ঠিক করে ফেলেছে আর্জেন্টিনা

আপডেট টাইম : ০২:৫৭:০২ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২