ঢাকা ০১:৫০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

নির্বাচনকে সামনে রেখে বিএনপি ষড়যন্ত্রে লিপ্ত, নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে – কৃষিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২
  • ২২২ বার

হাওর বার্তা ডেস্কঃ কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী
দুই বছর পরে জাতীয় নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে বিএনপিসহ সরকারবিরোধী দলগুলো নানা
রকম ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা অনবরত মিথ্যাচার করছে। এ পরিস্থিতি মোকাবিলা করার জন্য
আমাদের নেতাকর্মীদেরকে রাজনৈতিকভাবে প্রস্তুত থাকতে হবে। এই প্রস্তুতির জন্য দলের
বিভিন্ন স্তরের সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ। সম্মেলনের মাধ্যমে দলকে আরো সুসংগঠিত করে সকল
ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

আজ টাঙ্গাইল শহরের শহিদ স্মৃতি পৌর উদ্যানে জেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে সহযোগিতা
করা আওয়ামী লীগের দায়িত্ব, বর্তমান সরকারের দায়িত্ব। নির্বাচনকে বানচাল করতে বিএনপিসহ
যারা ষড়যন্ত্র করছে-তাদেরকে মোকাবিলা করাও আওয়ামী লীগের দায়িত্ব। আমরা সেভাবেই
প্রস্তুতি গ্রহণ করছি।

বিএনপির ব্যর্থ আন্দোলন ও আস্ফালন-বিবৃতি প্রসঙ্গে ড. আব্দুর রাজ্জাক বলেন, ২০০৯
সালে আমরা ক্ষমতায় আসার পর থেকেই বেগম খালেদা জিয়া, বিদেশে থেকে তারেক রহমান আর
মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য বিএনপি নেতারা সরকার পতনের আন্দোলন, কর্মসূচি ও
বিবৃতি দিয়ে আসছে। তার ফল কি, আমরা তা দেখেছি। সেসব ব্যর্থ আন্দোলনের পুনরাবৃত্তি ও
অকার্যকর আস্ফালন-বিবৃতি আমরা দেখে আসছি।

সম্মেলনে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক
মাহমুদা বেগম কৃক, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সাধারণ
সম্পাদক জোয়াহেরুল ইসলাম, মোঃ ছানোয়ার হোসেন, ছোট মনির এমপি বক্তব্য রাখেন।

#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

নির্বাচনকে সামনে রেখে বিএনপি ষড়যন্ত্রে লিপ্ত, নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে – কৃষিমন্ত্রী

আপডেট টাইম : ১০:২৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২