ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

পুরুষেরা নিয়মিত টমেটো খেলে পাবেন যে বিশেষ উপকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৮:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
  • ২৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ পুষ্টিগুণে ভরপুর সুস্বাদু একটি সবজি হচ্ছে টমেটো। এতে আছে ভরপুর অ্যান্টি-অক্সিড্যান্ট এবং ভিটামিন। ফলে নানা দিক দিয়ে শরীরের যত্ন নিতে সক্ষম এই খাদ্য। তবে পুরুষদের ক্ষেত্রে টমেটো খাওয়ার একটি বিশেষ গুরুত্ব আছে।

কী উপকার পাবেন পুরুষেরা নিয়মিত টমেটো খেলে? চলুন জেনে নেয়া যাক-

পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় যে ক্যান্সার, তা হল প্রস্টেট ক্যান্সার। সেই রোগ দূরে রাখতে সাহায্য করতে পারে টমেটো। সাধারণত সবজি হিসেবে পরিচিত হলেও টমেটো আসলে একটি ফল। এই ফলে থাকে লাইকোপিন নামক এক অ্যান্টি-অক্সিড্যান্ট। সেই উপাদানই টমেটোকে তার লাল রং দেয়। ২০২১ সালে প্রকাশিত একটি গবেষণাপত্রে জানানো হয়েছে, এই লাইকোপিনে থাকে ক্যান্সারের সঙ্গে লড়ার ক্ষমতা। বিশেষ করে প্রস্টেট ক্যান্সার রোধ করতে সক্ষম লাইকোপিন। তাই সবার জন্য টমেটো খাওয়া উপকারী হলেও, পুরুষদের বেশি করে টমেটো খেতে বলা হয়েছে সেই গবেষণাপত্রে।

২০১৯ সালের একটি গবেষণাপত্র অনুযায়ী, লাইকোপিন সবচেয়ে বেশি থাকে কাঁচা টমেটো এবং টমেটো থেকে তৈরি কোনো খাবারে। তবে কাঁচা টমেটো থেকে পাওয়া লাইকোপিন যত তাড়াতাড়ি শুষে নিতে পারে শরীর, তার চেয়ে ঢের বেশি নিতে পারে রান্না করা টমেটো থেকে। তাই টমেটো থেকে তৈরি সস কিংবা চাটনি খাওয়া পুরুষদের শরীরের জন্য বেশি কার্যকর। অর্থাৎ, পুরুষদের ক্ষেত্রে মাছের ঝোল থেকে ডাল, নিরামিষ তরকারি, সবেতে একটু টমেটো দিয়ে খাওয়া জরুরি। তাহলেই অনেকটা দূরে রাখা যাবে প্রস্টেট ক্যান্সারের আশঙ্কা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

পুরুষেরা নিয়মিত টমেটো খেলে পাবেন যে বিশেষ উপকার

আপডেট টাইম : ১১:৩৮:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২