ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

পদ বাণিজ্য-তেলবাজি করে রাজনীতি আমার পক্ষে সম্ভব না: শামীম ওসমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২
  • ২০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, রাজনীতি এখন অনেক কঠিন হয়ে গেছে। শুধু আওয়ামী লীগ নয়, যেকোনো দলের ত্যাগী নেতাকর্মী যাঁরা আছেন, তাঁরা কেন জানি আজ বেশি অবহেলিত। কমিটি করতে গেলে তেলবাজি চলে। কমিটি করতে গেলে পদ বাণিজ্য চলে; ওই পদ বাণিজ্য আর তেলবাজি করে রাজনীতি আমার পক্ষে সম্ভব না। শনিবার (১২ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জের বন্দরে আওয়ামী লীগের এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসবে না উল্লেখ শামীম ওসমান বলেন, আগামী দিনে আবারও শেখ হাসিনার সরকার প্রতিষ্ঠিত হবে। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য শেখ হাসিনাকে আগামী দিনে প্রধানমন্ত্রী থাকতে হবে। তিনি বলেন, আমি কমিটির রাজনীতি করি না। আমি রাজনীতি বলতে বুঝি সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলা। রাজনীতি তার জন্য যিনি যেকোনো পরিস্থিতিতে সত্য বলার সাহস রাখে। ওপরে এক রূপ আর ভেতরে এক রূপ যাঁদের নাই, তাঁদেরই রাজনীতি করা উচিত।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে এ দেশে যত ষড়যন্ত্র হয়েছে, তার চেয়ে বড় ষড়যন্ত্র এখন হচ্ছে। যাঁদের অনেকের ঘরে খাবার নেই, তবু তাঁরা বঙ্গবন্ধু ও শেখ হাসিনা প্রশ্নে আপস করেন না, সেই লোকগুলোকে এখন বেশি অবমূল্যায়ন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

পদ বাণিজ্য-তেলবাজি করে রাজনীতি আমার পক্ষে সম্ভব না: শামীম ওসমান

আপডেট টাইম : ১১:২৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২