ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিএনপি গঠনে যাদু মিয়ার অবদান অনস্বীকার্য: ফখরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৯:১২ পূর্বাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২
  • ২৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার সংগ্রামে জাতীয়তাবাদী ফ্রন্ট ও পরবর্তীতে বিএনপি গঠনে মশিউর রহমান যাদু মিয়ার অবদান অনস্বীকার্য।

শনিবার (১২ মার্চ) সাবেক মন্ত্রী মশিউর রহমান যাদু মিয়ার ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ১৯৭৫ এর ৭ নভেম্বর পরবর্তী পরিস্থিতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহবানে গণতন্ত্রকে জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার সংগ্রামে জাতীয়তাবাদী ফ্রন্ট ও পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি গঠনে তার অবদান অনস্বীকার্য। ১৯৭৬ সালে ভারতের পানি আগ্রাসন ও ফারাক্কা বাঁধের প্রতিবাদে মওলানা ভাসানীর নেতৃত্বে অনুষ্ঠিত ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান হিসেবে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭৭ সালে প্রগতিশীল, দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী শক্তির সমন্বয়ে প্রথমে জাতীয়তাবাদী ফ্রন্ট ও পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি গঠনে গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক দায়িত্ব পালন করেন। মওলানা ভাসানীর মৃত্যুর পর ন্যাপ চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন তিনি। মশিউর রহমান যাদু মিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রিসভায় সিনিয়র মন্ত্রী হিসেবেও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।

বিএনপির মহাসচিব বলেন, ৪২তম মৃত্যুবার্ষিকীতে আমি তার অমলিন স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বিএনপি গঠনে যাদু মিয়ার অবদান অনস্বীকার্য: ফখরুল

আপডেট টাইম : ১০:০৯:১২ পূর্বাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২