ঢাকা ০১:৫০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় পার্টি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২
  • ১৮০ বার

হাওর বার্তা ডেস্কঃ কোনো দলের সঙ্গে জোটে নেই বলে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপিকে আর ক্ষমতায় দেখতে চায় না। জাতীয় পার্টি কারো সঙ্গে জোট নাই। জাতীয় পার্টি একটি দল তাদের নিজস্ব কর্মসূচি আর ক্ষমতা আছে। তাই আমরা দলকে সুসংগঠিত করে মানুষের কাছে বিভিন্ন কর্মসূচি নিয়ে যাব। আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দিয়ে নির্বাচন করবো। বিগত দিনে জাতীয় পার্টি থেকে সিলেট-২ আসনে ইয়াহইয়া চৌধুরী এহিয়া এমপি ছিল। তাই আগামীতেও তাকে বিবেচনায় রাখবেন বলে জানান।

শুক্রবার রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকজী বাজার পয়েন্টে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুজিবুল হক চুন্নু বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আজ দেশের মানুষ ভালো নেই। ৩১ বছর ধরে জাতীয় পার্টি ক্ষমতায় না থাকায় মানুষ আজ দিশেহারা। লাখ লাখ ছেলে মেয়ে অনেক কষ্টে পড়ালেখা করে ঘরে বসে থাকলেও তাদের চাকরির কোনো খবর নাই।

তিনি বলেন, জিনিষপত্রের দাম বাড়লেও বাড়েনি মানুষের আয় রোজগার। সরকারের এ বিষয়ে কোনো রূপরেখাও নাই। বিএনপিরও এ রকম কোনো চিন্তা ভাবনা নাই। দেশের মানুষ মরছে বিনা চিকিৎসায়। হাসপাতালের বাথরুমে রোগী, বারান্দায় রোগী, ডাক্তার এবং ওষুধ নাই। আর সরকার আকাশের উপর দিয়ে ফ্লাইওভার করে, মাটির নিচ দিয়ে করে টানেল।

তিনি আরও বলেন, আগে মানুষকে বাঁচান, চাকরির ব্যবস্থা করেন, চিকিৎসার ব্যবস্থা করেন, তারপর এগুলো করার জন্য তিনি সরকারের কাছে আহবান জানান।

উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক একেএম দুলালের পরিচালনায় পথসভায় আরও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়ো, সাব্বির আহমদ, সদস্য আ ন ম ওহিদ কনা মিয়া, সিলেট জেলা জাপার সভাপতি কুনু মিয়া, উপজেলা জাপার আহবায়ক জয়নাল আবেদীন, জাপা নেতা ফিরোজ আলী ও সাদিক হোসেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় পার্টি

আপডেট টাইম : ১০:০১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২