ঢাকা ০১:৫০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

জাতীয় নির্বাচনে ৩০০ আসনেই প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি : জিএম কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২
  • ২০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, জাতীয় পার্টি আর কোনো জোটে নেই। আমরা স্বতন্ত্র রাজনীতি নিয়ে এগিয়ে যাবো। ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগিয়ে চলছে আমাদের জাতীয় পার্টি। বৃহস্পতিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয় পার্টির কেন্দ্রীয় বর্ধিত সভার উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে তিনি এ কথা বলেন।

বর্ধিত সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, গোলাম কিবরিয়া টিপু এমপি, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, লেফটেন্যান্ট জেনারেল (অব) মাসুদ উদ্দিন চৌধুরি এমপি, নাজমা আক্তার এমপি, মেজর (অব) রানা মোহাম্মদ সোহেল এমপি, লিয়াকত হোসেন খোকা এমপি, রওশন আরা মান্নান এমপি, শেরীফা কাদের এমপি, পনির উদ্দিন আহমেদ এমপি, আহসান আদেলুর রহমান এমপি প্রমুখ। জি.এম. কাদের বলেন, সকল অত্যাচার ও নির্যাতন উপেক্ষা করে জাতীয় পার্টি গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামে সক্রিয় থাকবে। ৩০০ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগিয়ে চলছে জাতীয় পার্টি।

তিনি বলেন, রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধ ইস্যুতে বিশ্ব দুই ভাগ হয়ে পড়েছে। যুদ্ধের জন্য অর্থনৈতিক মন্দা শুরু হয়েছে বিশ্ব অর্থনীতিতে। যুদ্ধের এই বিরূপ প্রভাবের ঢেউ বাংলাদেশের রাজনীতিতেও লেগেছে। তাই দেশের রাজনীতি কোন পথে যায় নিশ্চিত করা বলা যায় না। আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টির সম্ভাবনা আছে। আর এজন্যই দলকে সুসংগঠিত করতে হবে। জাতীয় পার্টি সংগঠিত হয়ে গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামে নেতৃত্ব দেবে। জাতীয় পার্টি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে। যারা জাতীয় পার্টির ঐক্য বিনষ্ট করতে অপচেষ্টা চালাবে তারা কখনোই সফল হবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

জাতীয় নির্বাচনে ৩০০ আসনেই প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি : জিএম কাদের

আপডেট টাইম : ০৩:১৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২