হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তে পটুয়াখালী ও বরগুনা জেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার (৬ মার্চ) দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান কেন্দ্রীয় যুবলীগের দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ।
এতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের সিদ্ধান্তে টুয়াখালী ও বরগুনা জেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী তিন বছরের জন্য পটুয়াখালী জেলা যুবলীগের সভাপতি হিসেবে অ্যাডভোকেট সহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট সৈয়দ সোহেলকে দায়িত্ব দেওয়া হয়। একই সঙ্গে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির মধ্য থেকে ২১ জনের নাম ঘোষণা করা হয়।
অন্যদিকে, আগামী তিন বছরের জন্য বরগুনা জেলা যুবলীগের সভাপতি হিসেবে মো. রেজাউল করিম এ্যাটমকে ও সাধারণ সম্পাদক হিসেবে মো. আবুল কালাম আজাদকে দায়িত্ব দেওয়া হয়। একই সঙ্গে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির মধ্যে ২৮ জনের নাম ঘোষণা করা হয়।
উক্ত কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে শূন্য পদ পূরণ করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
পটুয়াখালী-বরগুনা জেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি
Reporter Name 
























