ঢাকা ০২:০৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

অনেকেই আমাকে হিরো বলে: আইভী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৫:০৮ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২
  • ২২১ বার

হাওর বার্তা ডেস্কঃ নারায়ণগঞ্জবাসীর প্রশংসা করে সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, অনেকেই আমাকে হিরো বলেন। আমি বলবো, হিরো যদি বলতে হয় তাহলে আমাকে নয়, নারায়ণগঞ্জের মানুষকে বলুন। কারণ নারায়ণগঞ্জের মানুষ যে কত বেশি সাহসী, শুধু তাদের জাগিয়ে ওঠানোর দরকার ছিল। এই নারায়ণগঞ্জের মানুষই আমাকে কাজ করার সুযোগ তৈরি করে দিয়েছেন।

বুধবার (৩ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকা মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইউনিলিভার আয়োজিত ‘টেকসহ উন্নয়নে নারী’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নারীদের উদ্দেশ করে মেয়র আইভী বলেন, “আপনারা একটু সাহসী হোন, নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন। দেখবেন কোনো বাধাই বাধা নয়। আপনার অভিধান থেকে ‘না’ শব্দটা উঠিয়ে দিন। সেটা যত কঠিন কাজই হোক না কেন, আমরা যেন সেই কাজটা করতে পারি।”

তিনি আরও বলেন, ‘সমঝোতার মাধ্যমে কাজ করা অনেক বেশি সহজ। মানুষের চাওয়াকে প্রাধান্য দিতে হবে। আর সেই চাওয়া যদি যৌক্তিক হয় তাহলে সেটি মেনে নিতে হবে।’

অনুষ্ঠানে মেয়র আইভীকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। সেই সঙ্গে দলিত সম্প্রদায়ের পাঁচ নারীকে উপহারসামগ্রী দেওয়া হয়।

এসময় আইভী বলেন, ‘নারী জাগরণ, নারীর ক্ষমতায়ন, নারীর উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনন্য ভূমিকা রেখেছেন। দেশের সেনাবাহিনী থেকে শুরু করে এমন কোনো সেক্টর নেই যেখানে তিনি নারীদের কাজ করার সুযোগ করে দেননি।’

অনুষ্ঠানে ইউনিলিভার বাংলাদেশের হিউম্যান রিসোর্স ডিরেক্টর সাকসি হান্ডা, ইউএনডিপির বাংলাদেশের প্রকল্প পরিচালক ইউগেস প্রাদানাম, ইউনিলিভারের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স শামীমা আক্তার, নাসিকের সংরক্ষিত ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাওন অংকন ও টাউন ফেডারেশনের নেত্রী সালমা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

অনেকেই আমাকে হিরো বলে: আইভী

আপডেট টাইম : ১০:২৫:০৮ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২