ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

দেশে এখন আর অভাব নেই : তথ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৫:২০ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
  • ২৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মিথ্যাচার ছাড়া বিএনপি নেতারা আর কিছুই পারেন না। রাজনৈতিকভাবে আত্মবিশ্বাসের সাথে মিথ্যা বলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘অ্যাওয়ার্ড’ পেয়েছেন বলে ফেসবুকে দেখা যায়। এ ছাড়া একে অপরকে টপকাতে বিএনপির কেন্দ্রীয় বেশির ভাগ নেতাই মিথ্যাচার করেন।

বিএনপির দু-একজন নেতা নতুন নির্বাচন কমিশন ভালো ও নিরপেক্ষ হয়েছে বলায় বিএনপির আরো মাথা ঘুরে গেছে উল্লেখ করে তিনি বলেন, এখন তারা ষড়যন্ত্রের জাল বুনছে, গুজব ও কুৎসা রটানোর চেষ্টা করছে।

আজ সোমবার সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী তার বক্তৃতায় এসব কথা বলেন। ড. হাছান রবিবার ভারত সফর শেষে দেশে ফিরেই এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন।

তিনি বলেন, বিএনপি নির্বাচনের নাম শুনলেই ভয় পায়। বেগম জিয়া ও তারেক রহমান সাজাপ্রাপ্ত হওয়ায় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, তাই তারা নির্বাচন চায় না।

তিন বছর পরের এই জেলা সম্মেলনে বিপুল সংখ্যায় উপস্থিত হওয়া স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের দলে নেতৃত্বের বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীদের ক্ষমতায় আনা হবে। অর্থ দিয়ে রাজনীতি কেনা যাবে না, যারা শ্রম, মেধা ও ত্যাগ দিয়ে রাজনীতি টিকিয়ে রেখেছেন তাদেরকেই ক্ষমতায় আনা হবে, তাদেরকেই নেতা হিসেবে নির্বাচন করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন এগিয়ে যাচ্ছে। দেশে আর অভাব নেই উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা এখন বিশ্বনেতারাও করেন। তারা দেশে এসে সবাই শেখ হাসিনার প্রশংসা করে গেছেন। কারণ তারা শেখ হাসিনার উন্নয়ন দেখেন। কিন্তু বিএনপি দেখে না এবং তারাই শুধু প্রশংসা করে না। আরো একটি পক্ষ আছে, যাদের সারা দিন দেখা যায় না কিন্তু মাঝরাতে টিভির পর্দায় দেখা যায়।

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ তালুকদারের পরিচালনায় সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কেন্দ্রীয়, স্থানীয় নেতৃবৃন্দ এবং সংসদ সদস্যবৃন্দ সম্মেলনে বক্তব্য দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

দেশে এখন আর অভাব নেই : তথ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৯:২৫:২০ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২