ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিএনপি অলরেডি নির্বাচনের জন্য অযোগ্য: সেতুমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০২:৪১ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
  • ২৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি অলরেডি নির্বাচনের জন্য অযোগ্য হয়ে পড়েছে। বিএনপি নেতা খালেদা জিয়া ও তারেক রহমান দণ্ডপ্রাপ্ত। দুজনের একজনও নির্বাচনে অংশ নিতে পারবেন না। দুর্নীতির কারণে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

সোমবার সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত দলটির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ প্রতিপক্ষের সব ধরনের শক্তি মোকাবিলা করবে।

ওবায়দুল কাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, গত নির্বাচনের মতো আগামী নির্বাচন সহজ হবে না। এবারের নির্বাচনে হবে কঠিন লড়াই। এ নির্বাচন সহজভাবে নিলে চলবে না। প্রতিপক্ষ দুর্বল না। তবে আওয়ামী লীগকে পরাজিত করার ক্ষমতা কারও নেই। বাংলাদেশে রাজনীতিতে এ মুহূর্তে নির্বাচনের জন্য প্রস্তুত আওয়ামী লীগ।

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসানের সভাপতিত্বে এ সম্মেলনে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাসান মাহমুদ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) এসএম কামাল হোসেন, সিরাজগঞ্জের ছয় আসনের সংসদসহ কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বিএনপি অলরেডি নির্বাচনের জন্য অযোগ্য: সেতুমন্ত্রী

আপডেট টাইম : ০৩:০২:৪১ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২