ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

১৫শ টাকার ফি ৩ হাজার টাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
  • ২০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ নবীগঞ্জে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা এইচএসসিতে ভর্তির নামে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে বিভিন্ন কলেজের বিরুদ্ধে। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। শিক্ষা মন্ত্রণালয় একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালায় এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেশন চার্জ ও ভর্তি উপজেলা-মফস্বল পর্যায়ে ১৫০০ টাকা করে নির্ধারণ করে দিয়েছে।

কলেজ সূত্রে জানা যায়, একাদশ শ্রেণিতে ভর্তিতে উপজেলার রাগীব-রাবেয়া স্কুল অ্যান্ড কলেজে ভর্তি ফি হিসাবে ৩০০০ টাকা, নবীগঞ্জ সরকারি কলেজে ২৫০০ টাকা, আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে ২৫০০ টাকা, ইনাতগঞ্জ কলেজে ২৫০০ টাকা, দিনারপুর কলেজে ২০০০ টাকা গ্রহণ করা হচ্ছে। ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী রাসেলের অভিভাবক বলেন, রাগীব-রাবেয়া স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হতে ৩০০০ টাকা নেওয়া হচ্ছে। এতে অভিভাবক হিসাবে হিমশিম খেতে হচ্ছে। মোছা. সাফিয়া নামে এক অভিভাবক বলেন, কলেজে ভর্তি ফি’র বেশি হওয়ার কারণে এখনো ভর্তি করাতে পারিনি। হাবিবুর রহমান চৌধুরী শামীম নামে এক অভিভাবক বলেন- নবীগঞ্জ সরকারি কলেজে ২৫০০ টাকা দিয়ে ভর্তি করিয়েছি।

রাগীব-রাবেয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এনামুল হক অতিরিক্ত ফি আদায়ের কথা স্বীকার করে বলেন, ভর্তি ফি’র বিষয়টি খুবই সিক্রেট বলা যাবে না, আমরা খুব বেশি নিতেছি। কেন অতিরিক্ত নেয়া হচ্ছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, সরকারি নীতিমালার বাহিরে অতিরিক্ত ফি আদায়ের সুযোগ নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন বলেন, এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। হবিগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ জানান, বিষয়টি খোঁজ নিয়ে সরকারি বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অনিক ও আপিল কর্মকর্তা বলেন, এ বিষয়ে চেয়ারম্যানের সঙ্গে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

১৫শ টাকার ফি ৩ হাজার টাকা

আপডেট টাইম : ১২:০৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২