ঢাকা ০২:০৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বাঙালির চেতনাকে বিএনপি ধ্বংস করেছে: তথ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৬:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
  • ১৯৬ বার

হাওর বার্তা ডেস্কঃ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাঙালির চেতনাকে বিএনপি ধারণ করে না, খালেদা জিয়া ধারণ করে না। সুতরাং, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চেতনা বিরোধী বক্তব্য আসলে তার বেলায় প্রযোজ্য। বাঙালির চেতনাকে, বাংলার চেতনাকে, মুক্তিযুদ্ধের চেতনাকে বিএনপি ধ্বংস করেছে।

আজ সোমবার সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, এ দেশের সমস্ত বাঙালির চেতনা, বাঙালির অর্জন সবকিছু আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। আর মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে, মুক্তিযুদ্ধের বিরোধীদের, মুক্তিযুদ্ধের বিরুদ্ধচারীদের নিয়ে রাজনীতি করা বিএনপি।

হাছান মাহমুদ বলেন, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। বায়ান্ন সালের এই দিনে যারা বাঙালির গলা টিপে ধরতে চেয়েছিল, যারা বাঙালির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, ভাষার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আমাদের ভাষার অধিকার হরণ করতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে সেদিন ছাত্র-জনতা প্রতিরোধ গড়ে তুলেছিল। সেই প্রতিরোধের মধ্য দিয়ে আমাদের ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছিল।

তিনি বলেন, মহান একুশে ফেব্রুয়ারির এই দিনে আমাদের প্রত্যয় হচ্ছে যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, দেশবিরোধী ষড়যন্ত্র করছে, দেশের উন্নয়ন অগ্রগতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী বাংলা ভাষার মর্যাদা রক্ষায় বিশ্বব্যাপী প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করছেন। তিনি গতকাল ঘোষণা করেছেন, আমাদের লক্ষ্য জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে ভাষাকে প্রতিষ্ঠা করা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বাঙালির চেতনাকে বিএনপি ধ্বংস করেছে: তথ্যমন্ত্রী

আপডেট টাইম : ১১:১৬:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২