ঢাকা ০২:০৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ক্ষমতার আস্ফালন নয়, জনগণকে ভালোবাসতে হবে: ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
  • ২০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতার আস্ফালন নয়, দেশের জনগণকে ভালোবাসতে হবে। ক্ষমতার আস্ফালন বন্ধ করতে হবে। কেন না ক্ষমতার আস্ফালন দেখিয়ে বিজয়ী হওয়া যায় না। জনগণ যাকে ভালোবাসে তার স্লোগানের প্রয়োজন হয় না। শুধু স্লোগান আর নেতাগিরিতে কাজ হয় না।

রোববার নাটোরের শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি ক্ষমতার আস্ফালন করত। এখনো তারা আস্ফালন করে। এখনো আওয়ামী লীগকে বিএনপি ভয় দেখাচ্ছে। কারণ তারা সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আঁতাত করে আবার সহিংসতার রাজনীতি ও আগুন সন্ত্রাস করতে চায়।

বিএনপিকে হুঁশিয়ার করে তিনি বলেন, শান্তির ভাষায় কথা বলুন। অশান্তি করতে চাইলে, জনগণকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে শক্ত জবাব দেওয়া হবে।

ওবায়দুল কাদের দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, যারা দলের বিরুদ্ধে ইউপি নির্বাচনে বিদ্রোহের মাধ্যমে দলীয় শৃঙ্খলা ও ঐক্য বিনষ্ট করে দলকে ছোট করেছেন, সরকারের উন্নয়নকে ম্লান করে ফেলছেন, তাদের সবার তালিকা তৈরি হয়েছে। স্পষ্ট করে বলতে চাই, এ তালিকার রেশ শেষ হবে না। সবাইকে তাদের কর্মফল ভোগ করতে হবে।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, বিএনপি ২৪ ঘণ্টাই আওয়ামী লীগের বিরুদ্ধে বিষোদগার করে। নির্বাচন যতো সামনে আসে বিএনপি ততই বেশি অপপ্রচার চালায়। আন্দোলন ও নির্বাচনে বিএনপি ফেল করেছে। নেতিবাচক রাজনীতির কারণে জনগণের সমর্থন হারিয়েছে বিএনপি। তারা নির্বাচনে বিজয়োল্লাস করতে না পেরে হতাশ হয়ে গেছে। আসলে বিএনপির রাজনীতি খাদে পড়েছে।

নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এমপির সঞ্চালনায় ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দলের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ, সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম ঠাণ্ডু, বেগম আখতার জাহান, প্রফেসর মেরিনা জাহান এমপি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী নাটোর-৩ আসনের এমপি অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক, নাটোর-১ আসনের এমপি শহিদুল ইসলাম বকুল ও নাটোর-নওগাঁ সংরক্ষিত আসনের এমপি ও নাটোর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রত্না আহমেদ।

স্থানীয় নেতাদের মধ্যে বক্তব্য রাখেন- নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, যুগ্ম সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান ও সৈয়দ মোর্তজা আলী বাবলু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক শেখ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ক্ষমতার আস্ফালন নয়, জনগণকে ভালোবাসতে হবে: ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৯:১৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২