ঢাকা ০২:০৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সুযোগ পেলে আবার হাওয়া ভবন-খোয়াব ভবন খুলবে বিএনপি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩১:৪২ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
  • ৩৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ বলেছেন, সুযোগ পেলে বিএনপি আবার হাওয়া ভবন-খোয়াব ভবন খুলবে, পাঁচশ’ নয় হাজার জায়গায় বোমা ফাটাবে, কিন্তু জনগণ তাদের সেই সুযোগ দেবে না।

তিনি বলেন, ‘রিজভী সাহেব বলেছেন- আমাদের নাকি বিদায় ঘণ্টা বেজে গেছে। নয়াপল্টনে বসে গত ১২ বৎসর ধরে আমাদের বিদায় ঘণ্টা বাজাচ্ছেন। তারা যত ঘণ্টা বাজায় তত আমাদের ভোট বাড়ছে। আমাদের নয়, আসলে তাদের বিদায় ঘণ্টা বেজে গেছে।’

আজ পাবনায় পুলিশ লাইন মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন।

আওয়ামী লীগের পাবনা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রেজাউল রহিম লালের সভাপতিত্বে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে এবং সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক-সহ দলীয় নেতৃবৃন্দ সম্মেলনে বক্তব্য রাখেন।

মন্ত্রী বলেন, আগামী নির্বাচনে বিএনপি সুযোগ পেলে এখন যারা গ্রামে গ্রামে ভাতা পাচ্ছেন সেটা বন্ধ হয়ে যাবে, ওএমএস এর চাল বন্ধ হয়ে যাবে, যারা ঘর পাচ্ছে সেই ঘর বিএনপির গুন্ডাপান্ডারা দখল করে নেবে। খালেদা জিয়া ক্ষমতায় আসার পর ৬ হাজার কমিউনিটি ক্লিনিক দখল করে নিয়েছিল। আবার তারেক জিয়া আসবে, সব ব্যবসা থেকে চাঁদা তুলবে। আবার শায়খ আব্দুর রহমান, বাংলা ভাইয়ের সৃষ্টি হবে।

বিএনপি-জামাতের কোন রাজনীতি নেই, করোনাকালে বিএনপি নেতাদেরকে মানুষের পাশে দেখা যায়নি উল্লেখ করে ড. হাছান বলেন, ‘বিএনপির রাজনীতি আওয়ামী লীগের ভুল ধরা আর বেগম জিয়ার তাপমাত্রা আর ব্যথা নিয়ে। তাকে আলোচনায় রাখার জন্য কানাডার একনেতা এওয়ার্ড দিয়েছে। এই হলো তাদের রাজনীতি। আর তাদের পক্ষে যারা রাত ১২টার পর টেলিভিশন গরম করে, তারা ফকিরকে ভিক্ষাও দেয় না, এদের বাড়িতেও কেউ যায় না’।

অপরদিকে আওয়ামী লীগ নেতারা দেশব্যাপী ত্রাণ ও করোনা প্রতিরোধসামগ্রী দিয়েছেন, মোহম্মদ নাসিম, ইসরাফিল আলমসহ ৫ জন আওয়ামী লীগ নেতা করোনায় সেবা দিতে গিয়ে মারা গেছেন, বলেন মন্ত্রী। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশে প্রতিটি মানুষের ভাগ্যে পরিবর্তন এসেছে, শতভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে, তিন কোটি মানুষ ভাতা পাচ্ছে, প্রধানমন্ত্রী নিজ উদ্যোগে ষাটোর্ধ্ব সবার জন্য পেনশন স্কিম চালু করছেন, এসব মানুষের কাছে তুলে ধরতে হবে।

সম্মেলনের দ্বিতীয় পর্বে জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লালকে জেলা আওয়ামী লীগের সভাপতি এবং গোলাম ফারুক প্রিন্স এমপিকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

সুযোগ পেলে আবার হাওয়া ভবন-খোয়াব ভবন খুলবে বিএনপি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আপডেট টাইম : ০৯:৩১:৪২ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২