ঢাকা ০২:০৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

‘সার্চ কমিটিতে বিএনপি নাম না দিলেও কিছু যায় আসে না’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
  • ২৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রাজ্জাক বলেছেন, নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটিতে বিএনপি নাম না দিলেও কিছু যায় আসে না। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে সংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আব্দুর রাজ্জাক বলেন, দেশে সংবিধান অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি সার্চ কমিটিতে নাম দিলো, কী দিলো না তাতে কিছু যায় আসে না। সার্চ কমিটি তাদের অবস্থান থেকে এমন একটি নির্বাচন কমিশন গঠন করবে। যা সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে।

তিনি বলেন, দেশে অনেক রাজনৈতিক দল রয়েছে। ভুঁইফোড় রাজনৈতিক দলও রয়েছে। বিএনপি ২০ দল নিয়ে জোট আছে, এটা বাড়িয়ে আরও ৩০টা দল হতে পারে। কিন্তু দেখতে হবে জনগণের সঙ্গে কতটুকু ঐক্য ও ভিত্তি আছে। দলের সংখ্যা বড় নয়।

আওয়ামী লীগের এই নেতা বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তারা (বিএনপি) যতই আন্দোলনের হুমকি দিক না কেন- অতীতের অভিজ্ঞতা থেকে যদি শিক্ষা পেয়ে থাকে তাহলে তারা আগামী নির্বাচনে অংশ নেবে।

এসময় আওয়ামী লীগের পক্ষ থেকে আজ (বৃহস্পতিবার) সার্চ কমিটিতে নাম পাঠানো হবে বলেও জানান আব্দুর রাজ্জাক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

‘সার্চ কমিটিতে বিএনপি নাম না দিলেও কিছু যায় আসে না’

আপডেট টাইম : ০৪:০৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২