ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল মানুষের অধিকার আদায়ের জন্য : প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৬:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
  • ২২২ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল এই অঞ্চলের মানুষের অধিকার আদায়ের জন্য। বিগত ১৩ বছর ধরে দেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রয়েছে যার ফলে দেশে উন্নয়ন হচ্ছে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শপথ অনুষ্ঠানে যোগ দেন তিনি।

শেখ হাসিনা বলেন, উন্নয়নের এই গতিধারা যেন থেমে না যায় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। একটি কথা মনে রাখতে হবে, জনগণ ভোট দিয়েছে, আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে, জনগণের সেই আস্থা-বিশ্বাসকে মূল্যায়ন করতে হবে। আওয়ামী লীগ প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশে অর্থাৎ এই অঞ্চলে অর্থাৎ এই ভূখণ্ডে শোষিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল এই অঞ্চলের মানুষের অধিকার আদায়ের জন্য।

তিনি বলেন, অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে, শান্তিপূর্ণভাবে নারায়ণগঞ্জে নির্বাচন সম্পন্ন হয়েছে। আমি অভিনন্দন জানাই বাংলাদেশের, বিশেষ করে নারায়ণগঞ্জের সব মানুষকে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন আমি মনে করি একটা দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে।অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে, শান্তিপূর্ণভাবে নারায়ণগঞ্জে নির্বাচন সম্পন্ন হয়েছে।

সরকারপ্রধান বলেন, নারায়ণগঞ্জবাসী নৌকার মার্কায় আমাদের প্রার্থী আইভীকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে। আওয়ামী লীগসহ অন্যান্য দলের কাউন্সিলর যারা নির্বাচিত হয়েছেন তাদেরকেও আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

এর আগে মেয়র হিসেবে ডা. সেলিনা হায়াৎ আইভীকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শপথ অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল মানুষের অধিকার আদায়ের জন্য : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০২:৩৬:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২