ঢাকা ০২:০৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আজ আইভীসহ কাউন্সিলরদের শপথ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৯:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
  • ২১৫ বার

হাওর বার্তা ডেস্কঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী এবং ২৭ জন কাউন্সিলর ও ৯ জন মহিলা কাউন্সিলর শপথ নেবেন বুধবার (৯ ফেব্রুয়ারি)।
বুধবার সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নাসিকের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নেবেন। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হবেন। ভার্চুয়ালি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়রকে শপথ বাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী।
অন্যদিকে স্বশরীরে উপস্থিত থেকে কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করাবেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম
গত ২২ ডিসেম্বর ভোট শেষে নির্বাচিত ব্যক্তিদের নাম-ঠিকানাসহ ২৮ ডিসেম্বর গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এরপরই স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়।
এরই পরিপ্রেক্ষিতে শপথ আয়োজনে সংশ্লিষ্টদের এ-সংক্রান্ত আমন্ত্রণপত্র পাঠান স্থানীয় সরকারসচিব আবদুল মালেক।
গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৬৬ হাজার ৫৩৫ ভোট বেশি পেয়ে টানা তৃতীয়বারের মতো বিজয়ী হন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

আজ আইভীসহ কাউন্সিলরদের শপথ

আপডেট টাইম : ১১:১৯:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২