ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

যে সময়ে গ্রিন টি খাওয়া মারাত্মক ক্ষতিকর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
  • ২৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ খুব জনপ্রিয় একটি পানীয় হচ্ছে চা। এমন অনেকেই আছেন যাদের দিন শুরু হয় গরম গরম এক কাপ চা দিয়ে। তাছাড়া আড্ডা হোক কিংবা অবসাদ দূর করতে অথবা কাজের ফাঁকে ক্লান্তি ভোলাতে এক কাপ চায়ের কোনো তুলনা নেই।

অনেকেই আবার সুস্বাস্থ্য পেতে ভরসা রাখেন গ্রিন টি-র ওপর। ওজন ঝরানো, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ, হজমে সাহায্য এবং কোলেস্টেরল কমাতে জবাব নেই এই পানীয়টির। গ্রিন টি আপনাকে দীর্ঘজীবী হতেও সাহায্য করে। এটি অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টির দারুণ উৎস। গ্রিন টি ক্যান্সারের ঝুঁকিও হ্রাস করে। অনেকেই গ্রিন টি দিয়ে দিনের শুরুটা করেন। তবে সকালে খালি পেটে এই পানীয় খেলে আদৌ কি সুফল মেলে?

বিশেষজ্ঞদের মতে, এই পানীয় কখনোই সকালে খালি পেটে খাওয়া উচিত নয়। গ্রিন টিতে ট্যানিন থাকে, যা পেটে অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয়। তাই খালি পেটে পান করলে পেটে ব্যথা করতে পারে। অ্যাসিডিটির কারণে বমি বমি ভাবও হতে পারে। তাছাড়া খালি পেটে গ্রিন টি খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও হতে পারে। পেপটিক আলসারের রোগীদের জন্য গ্রিন টি ভালো নয়।

গ্রিন টিতে ক্যাফিন থাকে, যা কর্টিসল এবং অ্যাড্রেনালিনের মতো স্ট্রেস হরমোনগুলো উত্পাদন বাড়ায়। ফলে রক্তচাপ এবং হার্টের সমস্যা বাড়তে পারে। তাই হৃদরোগীদের পক্ষে ভালো নয় এই গ্রিন টি।

গ্রিন টি অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ হওয়া সত্ত্বেও দিনে তিন কাপের বেশি খাওয়ার পরামর্শ দেন না বিশেষজ্ঞরা। বেশি পরিমাণ গ্রিন টি শরীর থেকে প্রয়োজনীয় উপাদান বের করে দিতে পারে। খুব সকালে বিপাকক্রিয়ার হার সবচেয়ে বেশি থাকে। তাই সকালে গ্রিন টি খাওয়া মোটেও ভালো নয়। সন্ধ্যাবেলা আমাদের বিপাকক্রিয়ার হার কমে যায়, তখন গ্রি টি তা বাড়াতে সাহায্য করে। গ্রিন টি খাওয়ার সবচেয়ে উপযুক্ত সময় সকাল দশটা থেকে ১২ টার মধ্যে কিংবা সন্ধ্যাবেলা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

যে সময়ে গ্রিন টি খাওয়া মারাত্মক ক্ষতিকর

আপডেট টাইম : ১০:৫১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২