ঢাকা ০২:১৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

করোনার তৃতীয় ঢেউ থেকে রক্ষায় সারাদেশে হেফাজতের দোয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৯:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২
  • ২০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনা মহামারীর প্রকোপসহ সকল প্রকার বিপদাপদ ও মুসিবত থেকে দেশ ও জাতির মুক্তি কামনায় দেশব্যাপী দোয়ার আয়োজন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার বাদ জুমা সংগঠনটির উদ্যোগে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া-মুনাজাত কর্মসূচি পালন করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বাদ জুমা ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া জামে মসজিদে মুসল্লিদেরকে নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে বিশেষ দোয়া-মুনাজাত পরিচালনা করেন।

মুনাজাতে তিনি করোনা মহামারীর প্রকোপ এবং সকল প্রকার বিপদাপদ, দুর্যোগ, যাবতীয় অসুস্থতা ও রোগ ব্যাধি থেকে দেশের মানুষের মুক্তি ও সুরক্ষার জন্য আল্লাহর সাহায্য কামনা করেন। এছাড়াও তিনি যুবসমাজের অশ্লীলতা, পাপাচার ও মাদক থেকে দূরে থাকার জন্যও বিশেষভাবে দোয়া করেন।

এর আগে জুমা পূর্ব আলোচনায় হেফাজত মহাসচিব মুসল্লিদেরকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলার এবং সবাইকে করোনার ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার হেফাজতে ইসলামের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান করোনা মহামারি তৃতীয় ঢেউ, সকল প্রকার রোগ-ব্যাধি, দুর্যোগ ও বিপদাপদ থেকে রক্ষায় মহান আল্লাহর সাহায্য কামনা করে শুক্রবার দেশবাপী বাদ জুমা বিশেষ দোয়া-মুনাজাত পালনের কর্মসূচি ঘোষণা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

করোনার তৃতীয় ঢেউ থেকে রক্ষায় সারাদেশে হেফাজতের দোয়া

আপডেট টাইম : ০৯:৫৯:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২