ঢাকা ০২:১৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিদেশি প্রভুদের সন্তুষ্ট করে ক্ষমতায় যেতে চায় বিএনপি: ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
  • ২০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বিদেশি প্রভুদের সন্তুষ্ট করে বিএনপি ক্ষমতায় যেতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশ ও জনগণ নয়, বিএনপির কাছে মুখ্য হলো যে কোনো উপায়ে রাষ্ট্রক্ষমতা দখল করে তাদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করা। এ সময় সাংবিধানিক বিধান অনুযায়ীই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান ওবায়দুল কাদের। বুধবার (২৬ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

কাদের বলেন, ষড়যন্ত্র ও বিদেশি প্রভুদের সন্তুষ্ট করার মাধ্যমে ক্ষমতা দখলের দুঃস্বপ্নে বিভোর বিএনপি। তাদের নেতারা তালগোল হারিয়ে ফেলেছেন। একবার তারা নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের দাবি তোলেন, আবার সরকারের পক্ষ থেকে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হলে তার বিরোধিতা করেন। একদিকে তারা নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালান। অন্যদিকে তাদের কেউ কেউ নির্বাচন কমিশন নিয়ে কথা বলার দরকার নেই এবং নির্বাচন কমিশন কোনো ফ্যাক্টর না বলে মন্তব্য করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্রের মূলহোতা স্বৈরশাসক জিয়াউর রহমান অসাংবিধানিক ও অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করে গণতন্ত্রকে হত্যা করেন এবং মুক্তিযুদ্ধের চেতনাকে নির্বাসনে পাঠান। তারই ধারাবাহিকতায় বিএনপি সবসময় ক্ষমতা দখলের রাজনীতি করে আসছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বিদেশি প্রভুদের সন্তুষ্ট করে ক্ষমতায় যেতে চায় বিএনপি: ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৩:৪৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২