ঢাকা ০২:২৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
  • ২৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। গত ৮ জানুয়ারি তাঁকে কেবিনে স্থানান্তরের পর বড় ধরনের রক্তক্ষরণ হয়নি। তবে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় তাঁকে হাসপাতালে রাখতে চাচ্ছেন না চিকিৎসক ও পরিবারের সদস্যরা।

আজ শনিবার আবার পরীক্ষা করা হবে।

 এরপর চিকিৎসকরা তাঁকে বাসায় নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন। বিএনপির একাধিক নেতা ও তাঁর চিকিৎসকদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন গত রাতে কালের কণ্ঠকে বলেন, ‘ম্যাডাম (খালেদা জিয়া) আগের মতোই আছেন। এখন কিছুটা স্থিতিশীল বলা যায়। ৮ জানুয়ারি কেবিনে স্থানান্তরের পর বড় ধরনের রক্তক্ষরণ হয়নি। প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে বাংলাদেশে তাঁর সুচিকিৎসা হচ্ছে না। তাই যেকোনো সময় আবার তাঁর রক্তক্ষরণ হতে পারে। ’

ডা. জাহিদ আরো বলেন, ‘করোনা বাড়ছে, এ বিষয়ে চিকিৎসকরা অবগত আছেন। তাঁদের সিদ্ধান্ত ছাড়া তো তাঁকে বাসায় নেওয়া সম্ভব নয়। ’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল

আপডেট টাইম : ১০:৪৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২