ঢাকা ০২:২৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আজ রাষ্ট্রপতির সংলাপে অংশ নেবে আওয়ামী লীগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২
  • ১৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আজ বিকাল ৪টায় সংলাপে অংশ নিতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।  এর মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর মাসব্যাপী সংলাপ প্রক্রিয়ার সমাপ্তি ঘটতে যাচ্ছে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদল রাষ্ট্রপতির সংলাপে অংশ নেবেন।

এ সময় দলীয় প্রধানের সঙ্গে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ড. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এবং আব্দুর রহমান।

এর আগে ২০১৭ সালের ১১ জানুয়ারি ইসি গঠনে রাষ্ট্রপতির ডাকা সংলাপে অংশ নেয় আওয়ামী লীগ। সেবার দলের সভাপতি শেখ হাসিনাসহ ১৯ নেতা সংলাপে অংশ নেন। ওই সংলাপে আওয়ামী লীগের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে চার দফা প্রস্তাব দেওয়া হয়। এর মধ্যে জাতীয় নির্বাচনে ই-ভোটিং চালু ও ইসি গঠনে আইন প্রণয়নের কথা ছিল। তবে নির্বাচনে ই-ভোটিং চালু হলেও গত পাঁচ বছর রাষ্ট্রক্ষমতায় থাকলেও এ আইন প্রণয়ন হয়নি।

আগামী ১৪ ফেব্রুয়ারি কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান ইসির মেয়াদ শেষ হচ্ছে। নতুন কমিশন গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গত ২০ ডিসেম্বর শুরু হওয়া সংলাপে ৩২টি দলকে আমন্ত্রণ জানানো হয়। এদের মধ্যে বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিপিবি, বাসদ, জেএসডিসহ কয়েকটি দল সংলাপে অংশ না নেওয়ার ঘোষণা দেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

আজ রাষ্ট্রপতির সংলাপে অংশ নেবে আওয়ামী লীগ

আপডেট টাইম : ০৯:৫৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২