ঢাকা ০১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

যে খাবারগুলো দাঁতের জন্য ক্ষতিকর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২
  • ২৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ দাঁত একজন মানুষের জন্য কতটা জরুরি, তা যে অকালে দাঁত হারায় সেই শুধুমাত্র বুঝতে পারে। তাই সময় থাকতে দাঁতের প্রতি যত্নশীল হওয়া জরুরি। জানেন কি, দাঁতের সুস্থতার সঙ্গে খাবারদাবারের বিষয়টি ঘনিষ্ঠভাবে জড়িত।

এক্ষেত্রে সবচেয়ে সঙ্কটে ফেলে পছন্দের খাবার। কিছু খাবার দাঁতের জন্য খুব ভালো, আবার কিছু খাবার খারাপ। তবে মজার মজার কিছু খাবার দাঁত ও মাড়ির ক্ষতি করে। তাই দাঁতের যত্ন নিতে কিছু খাবার থেকে বিরত থাকা জরুরি। চলুন তবে জেনে নেয়া যাক সে খাবারগুলো সম্পর্কে-

ফলের রস

যেসব ফলের রসে অ্যাসিডের মাত্রা বেশি, তা বেশ ক্ষতি করতে পারে দাঁতের। তাই এই ধরনের ফলগুলো এড়িয়ে চলুন।

কফি

এই পানীয় বিভিন্ন দিক থেকে হয়তো আপনাকে যত্নে রাখে। কিন্তু দাঁতের জন্য মোটেই ভালো নয়। এতে থাকে ট্যানিন। সেই পদার্থ থেকে দাঁতে দাগ পড়তে পারে।

টক জাতীয় ফল

কমলালেবুর ভিটামিন সি মাড়ির কোলাজেন বজায় রাখে। কিন্তু এক দিনে প্রচুর কমলা বা প্রচুর পরিমাণ লেবু পানি পানের ফলে দাঁতের এনামেলের ক্ষয় হয়। এনামেল নতুন করে জন্ম নেয় না। টক জাতীয় খাদ্যের মধ্যে সবচেয়ে ক্ষতিকর- লেবু এবং চুন। ২০১১ সালে ব্রিটিশ জার্নাল অব নিউট্রিশিয়ানে বলা হয়েছিল, টক ফলের জুস কখনো কখনো কোকা-কোলার মতোই ক্ষতিকর।

আচার ও ভাজা খাদ্য

আচার জাতীয় খাদ্যে ভিনেগারের ব্যবহারের কারণে এতে প্রচুর পরিমাণে এসিড জাতীয় উপাদানের উপস্থিতি থাকে। এই ধরনের খাদ্যে চিনির পরিমাণও অনেক বেশি থাকে। এরা দাঁতের ধাতুকে নষ্ট করে।

কাজুবাদাম

কাজুবাদামে প্রচুর পরিমাণ ভিটামিন ই রয়েছে। এটি অতিরিক্ত চর্বিযুক্ত শরীরের জন্য উপকারীও বটে। কিন্তু এটি দাঁতের জন্য ক্ষতিকর। কারণ কাজুবাদাম অনেক শক্ত। প্রতিটি কামড়ে যে চাপের সৃষ্টি হয় এর ফলে মাড়িতে ফাটল দেখা যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

যে খাবারগুলো দাঁতের জন্য ক্ষতিকর

আপডেট টাইম : ১০:২০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২