ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি একপেশে, অগ্রহণযোগ্য, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত -তথ্য ও সম্প্রচার মন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২
  • ২২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের সর্বশেষ
প্রতিবেদনকে ‘একপেশে, অগ্রহণযোগ্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে তথ্য ও
সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ বলেছেন, ‘‘এটি পড়ে মনে হয়েছে, বাংলাদেশ থেকে হয়তো কেউ
‘ড্রাফট’ করে দিয়েছে এবং তারা তা পরিমার্জন করে প্রকাশ করেছে মাত্র, এর বেশি কিছু নয়।’’
এ ধরনের সংগঠন থাকা অবশ্যই ভালো, কিন্তু বিভিন্ন দেশের ব্যক্তিবিশেষের কাছ থেকে
তথ্য নিয়ে ব্যক্তিবিশেষের স্বার্থ রক্ষা ও রাজনৈতিক উদ্দেশ্যে নিজেদেরকে ব্যবহার করা;
বিবৃতি দেয়া সংগঠনকে প্রশ্নবিদ্ধ করে, এক্ষেত্রে সেটিই ঘটেছে, বলেন আওয়ামী লীগের যুগ্ম
সাধারণ সম্পাদক ড. হাছান।
আজ রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে
মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিটি আমি দেখেছি। এটি কোনোভাবেই
বাস্তবসম্মত নয়, একপেশে ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সেখানে উল্লিখিত নির্দিষ্ট
দু'তিনটি বিষয় ছাড়া মানবাধিকার নিয়ে তাদের আর কিছু জানা আছে বলে মনে হয় না। একজন লেখক
ও রেইন ট্রি হোটেল নিয়ে কিছু ব্যক্তিবিশেষ বিভিন্ন সভা-সমিতিতে প্রায়ই যা বলে থাকেন,
বিবৃতিতে সেগুলোই আছে।’
কয়েকদিন আগে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা গুয়ান্তানামো বে'র বন্দি নির্যাতন
কারাগার বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি যে আহ্বান জানিয়েছে এবং হিউম্যান রাইটস ওয়াচ যে
দেশে বসে পরিচালিত হয়, অর্থাৎ সেই মার্কিন যুক্তরাষ্ট্রেই যে মানবাধিকারের চরম লঙ্ঘন হয়,
সেসবের দিকে নজর দিতে হিউম্যান রাইটস ওয়াচের প্রতি অনুরোধ জানান ড. হাছান।
‘সরকার ওমিক্রন প্রতিরোধের নামে বিএনপি দমনে বেশি সচেষ্ট’ এ প্রশ্নের জবাবে মন্ত্রী
হাছান মাহ্‌মুদ বলেন, ওমিক্রন প্রতিরোধে শুধু বিএনপির সমাবেশ বন্ধ রাখতে বলা হয়নি,
আওয়ামী লীগসহ সকল রাজনৈতিক দলের জন্যও তা প্রযোজ্য। এখন বিএনপি ওমিক্রন প্রতিরোধ
না করে ওমিক্রন বেশি ছড়াতে চায় কি না, সেটিই প্রশ্ন।
এর আগে মন্ত্রী হাছান মাহ্‌মুদ ভিডিও কনফারেন্সে বাংলাদেশ মানবাধিকার কমিশন
রাঙ্গুনিয়া উপজেলার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, জাতির পিতা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা, হত্যাকারীদের বিচারের পথ রুদ্ধ করা এবং
বিনা বিচারে শতশত সামরিক সদস্যদের ফাঁসি এদেশে সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা।
কমিশনের রাঙ্গুনিয়া শাখার সভাপতি অধ্যক্ষ কে এম মুছার সভাপতিত্বে সম্মেলনে উপজেলা
চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার ও রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ শাহজাহান
শিকদার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি একপেশে, অগ্রহণযোগ্য, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত -তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আপডেট টাইম : ০৯:১২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২