ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

নৌকাকে রোধ করার ক্ষমতা কারও নেই: আইভী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২
  • ২৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি নৌকা আমার হাতে তুলে দিয়েছেন।
আওয়ামী লীগের নেতাদেরও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, তারা সন্ত্রাসের বিরুদ্ধে আমার পাশে দাঁড়িয়েছেন। নারায়ণগঞ্জের মানুষের মনের কথা আমার নেতারা বুঝেছেন, তারা জানেন জনগণ কী বলে।
শুক্রবার (১৪ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের ২ নম্বর রেলগেট এলাকায় নৌকার পক্ষে এক পথসভায় তিনি এসব বলেন।

আইভী বলেন, এ নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি, জনগণের ঘাঁটি। আওয়ামী লীগের জন্ম হয়েছিল নারায়ণগঞ্জের পাইকপাড়া মিউচুয়াল ক্লাবে। কিন্তু এ শহরকে কলুষিত করা হয়েছিল। সে কারণেই নেত্রী আমাকে নৌকা দিয়েছেন।

তিনি বলেন, আমার বাবা আওয়ামী লীগের একজন কর্মী ছিলেন। তিনি মানুষের কল্যাণে কাজ করেছেন। মাটি ও মানুষের নেতা ছিলেন। তিনি আমাকে শিখিয়েছেন মানুষের মাঝেই আল্লাহ বিরাজমান। মানুষকে সেবা করলেই আল্লাহকে পাওয়া যায়। আমি দীর্ঘদিন আপনাদের জন্য কাজ করেছি।

আইভী বলেন, যখন শহরে কেউ ছিল না তখন নেত্রী আমাকে মনোনয়ন দিয়েছিল। ২০১১ সালে নির্বাচন করেছি আপনারা লাখ ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন। ২০১৬ সালেও আপনারা একই কাজ করেছিলেন। এ নৌকা আইভীর নৌকা, বিজয়ের নৌকা, বঙ্গবন্ধুর নৌকা। এ নৌকাকে রোধ করার ক্ষমতা কারও নেই।

তিনি বলেন, বিগত পাঁচ বছরে নারায়ণগঞ্জের আনাচে-কানাচে উন্নয়ন হয়েছে। আপনারা নিশ্চই এর ধারাবাহিকতা বজায় রাখবেন। আমি প্রতিটি ওয়ার্ডে ঘুরে দেখেছি। মাটি ও মানুষ বলছেন নৌকা নৌকা। আমি নারায়ণগঞ্জবাসীকে অনুরোধ করবো। আমাকে পাঁচ বছরের জন্য সুযোগ দেন। যে কোনো সময় অনেক কিছু ঘটে যেতে পারে। আমি আপনাদের জন্য মৃত্যুকেও বরণ করতে রাজি আছি। আমি ঘর-সংসারের দিকে তাকাইনি। আশা করি আপনারা আমাকে ফিরিয়ে দেবেন না।

পথসভায় নারায়ণগঞ্জ সদর, বন্দর, সিদ্ধিরগঞ্জ ছাড়াও ফতুল্লা, পাগলা, রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁয়ে হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

নৌকাকে রোধ করার ক্ষমতা কারও নেই: আইভী

আপডেট টাইম : ০৮:২৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২