ঢাকা ০১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

শীতকালীন ঠান্ডা লাগা ভেবে ওমিক্রনকে এড়িয়ে যাচ্ছেন না তো?

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২
  • ২৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনার নতুন ধরন ওমিক্রন। যা বিশ্বে আবারো নতুনভাবে আতঙ্ক সৃষ্টি করেছে। দিন দিন বাড়ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যাও। কিন্তু ওমিক্রনের উপসর্গগুলো তুলনামূলকভাবে কম সক্রিয় হওয়ায় আগের দু’বারের তুলনায় হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাটা শতাংশ হারে বেশ কম।

তবে ওমিক্রনের কোনো একটিও উপসর্গ দেখা দিলে একেবারে হালকা ভাবে নেবেন না। মূলত ওমিক্রনের লক্ষণগুলো অনেকেই বুঝতে পারেন না। দেখা যায়, সাধারণ ঠান্ডা লাগা ভেবে অনেকেই ওমিক্রনকে এড়িয়ে যাচ্ছেন। যা ঘটাতে পারে মারাত্মক বিপদ! সাবধানতা বাড়াতে চলুন জেনে নেয়া যাক ওমিক্রনের সাধারণ লক্ষণগুলো কী কী-

আমেরিকার ‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন অ্যানালাইসিস’এর অনুসারে, কাশি, অত্যধিক ক্লান্তি, নাক বন্ধ এবং নাক দিয়ে জল পড়া ওমিক্রন রূপের সাধারণ উপসর্গ। এছাড়াও হালকা জ্বর, ঘামাচি, শরীরে ব্যথা,অতিরিক্ত ঘামও ওমিক্রনের উপসর্গ।

লন্ডনের কিংস কলেজের জেনেটিক এপিডেমিওলজির অধ্যাপক টিম স্পেক্টর একটি সমীক্ষার মাধ্যমে জানিয়েছেন, ওমিক্রন আক্রান্ত রোগীদের বমি বমি ভাব, বমি হওয়া, খিদে হ্রাস পাওয়ার মতো উপসর্গও দেখা দিচ্ছে।

এছাড়াও ওমিক্রনের আরো কয়েকটি নতুন উপসর্গ সামনে এসেছে যেগুলো আপাতদৃষ্টিতে মনে হতে পারে শীতকালীন ঠান্ডা লাগার কারণে হচ্ছে। কিন্তু এগুলোও হতে পারে ওমিক্রন সংক্রমণের ইঙ্গিত—

মাথা ব্যথা।

ঘন ঘন নাক বন্ধ হয়ে যাওয়া।

গলা চুলকানো বা গলা জ্বালা ভাব।

উপরের কোনো একটি বা দুটি বা ততোধিক উপসর্গ আপনার মধ্যে দেখা দিলে এক মুহূর্ত দেরি না করে অতি অবশ্যই করোনা পরীক্ষা করিয়ে নিন। ফলাফল পজিটিভ এলে নিভৃতবাসে থাকুন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

শীতকালীন ঠান্ডা লাগা ভেবে ওমিক্রনকে এড়িয়ে যাচ্ছেন না তো?

আপডেট টাইম : ০৪:০৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২