ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আওয়ামী লীগের রাজনীতি জনগণের জন্য, বিএনপির রাজনীতি খালেদা-তারেকের জন্য- তথ্য ও সম্প্রচার মন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২
  • ২৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্মুদ বলেছেন, আওয়ামী লীগের রাজনীতি জনগণের জন্য অপরদিকে বিএনপির রাজনীতি শুধু খালেদা জিয়ার স্বাস্থ্য আর তারেক জিয়ার শাস্তি নিয়ে।

আজ রাজধানীর উত্তরায় ফ্রেন্ডস ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত ‘শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার কম্বল বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন আমাদের রাজনীতির মূলমন্ত্র হচ্ছে জনগণের কল্যাণ। তাই আমাদের কাছে রাজনীতি একটি ব্রত। এবং সেই ব্রত হচ্ছে দেশ, মানুষ ও সমাজের সেবা করা। আওয়ামী লীগের নেতাকর্মীরা এটি অনুশীলন করে বলেই করোনা মহামারির মধ্যে সারা দেশে আমাদের পক্ষ থেকে কোটি কোটি মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এখনও আমাদের নেতাকর্মীরা, ইউনিয়ন পর্যায় পর্যন্ত জনপ্রতিনিধিরা সমগ্র দেশে মানুষের পাশে দাঁড়িয়েছে ও শীতবস্ত্র বিতরণ করছে।’

‘অন্যদিকে আরেকটি দল বিএনপি’র কাছে জনগণের সমস্যা কোনো সমস্যা নয়’ উল্লেখ করে হাছান মাহ্মুদ বলেন, তাদের কাছে সমস্যা হলো খালেদা জিয়ার স্বাস্থ্য আর তারেক রহমানের শাস্তি। আর তাদের কথা, খালেদা জিয়ার স্বাস্থ্য শুধু বিদেশে নিলেই ভালো হবে। অথচ এর আগেও তিনি দেশের ডাক্তারদের চিকিৎসাতেই ভালো হয়েছেন এবং এবারও তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। তিনি এখন কেবিনে এসেছেন, আমি এজন্য ডাক্তারদের ধন্যবাদ জানাই এবং প্রার্থনা করি তিনি সহসাই সম্পূর্ণ সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরে যান।

‘কিন্তু আমরা দেখতে পেলাম, খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর ধুয়া তুলে বিভিন্ন জেলায় বিএনপি সমাবেশ করছে, সেই সমাবেশে নিজেদের মধ্যে মারামারি করছে আর সেই ভয়ে মানুষ দোকানপাট, ঘরবাড়ির দরজা-জানালা বন্ধ করে রাখছে, আজকে সকালেও চট্টগ্রামে বিএনপির সমাবেশে নেতাদের ঠেলাঠেলিতে মঞ্চটাই ভেঙে পড়ে গেছে,’ বলেন ড. হাছান। তিনি বলেন, যে রাজনৈতিক দল নিজেদের সমাবেশের শৃঙ্খলা রাখতে পারে না, সমাবেশ করতে গিয়ে মারামারি করে, মঞ্চ ভেঙে পড়ে, তাদের আতঙ্কে জনগণ দোকানপাট ঘরবাড়ি বন্ধ করে দেয়, তারা যদি দেশ পরিচালনার দায়িত্ব পায়, তাহলে মানুষের দেশ ছেড়ে পালানোর উপক্রম হবে, দেশ আবার জঙ্গিদের অভয়ারণ্য হবে। সুতরাং তাদের ব্যাপারে সাবধান থাকতে হবে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান এসময় উপস্থিত জনতাকে স্মরণ করিয়ে দেন, ‘করোনার মধ্যে, এই শীতে এবং সবসময় শেখ হাসিনার নৌকা মার্কার আওয়ামী লীগই তাদের পাশে ছিলো এবং আছে।’

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান এমপি’র আয়োজনে অনুষ্ঠানে দলীয় নেতৃবৃন্দের মধ্যে মতিউর রহমান মতি, আজিজুল হক রানা, মিজানুল ইসলাম মিজু প্রমুখ বক্তব্য রাখেন। সভা শেষে অতিথিবৃন্দ উপস্থিত সহস্রাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

আওয়ামী লীগের রাজনীতি জনগণের জন্য, বিএনপির রাজনীতি খালেদা-তারেকের জন্য- তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আপডেট টাইম : ০৮:২৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২