ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

পেট পরিষ্কার রাখতে পাতে রাখুন পাঁচ খাবার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২
  • ২৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ শরীর ভালো রাখার প্রথম শর্ত হচ্ছে পেট পরিষ্কার রাখা। সুস্থতার পথ অনেকটাই প্রশস্ত হয়ে যায় যদি পেট পরিষ্কার থাকে। কারণ হজম ঠিকভাবে হলে এবং শরীর থেকে বর্জ্য সঠিক প্রক্রিয়ায় বের হলে সব অস্বস্তিই দূর হয়ে যায়।

অনেকেরই শীতের এই সময়টাতে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয়। যার ফলে পেট ঠিকভাবে পরিষ্কার হয় না, পেটে গ্যাস জমে থাকে। সেইসঙ্গে চলে যায় খাওয়ার রুচিও। কোষ্ঠকাঠিন্যের কারণে পেট, কোমর ও মলদ্বারে ব্যথা হয়ে থাকে। সেইসঙ্গে চাপ পড়ে কোলনে। এই সমস্যা দীর্ঘ সময় চললে হতে পারে কোলন ক্যান্সারও।

তাই শুধু শীতে নয়, সব সময়েই খাবার খাওয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে। শীতকালেও থাকতে হবে পর্যাপ্ত পানি পানের অভ্যাস। নয়তো কোষ্ঠকাঠিন্যের কবলে পড়তে সময় লাগবে না। তাই এমন খাবার খেতে হবে যেগুলো পেট পরিষ্কার রাখতে পারে। চলুন জেনে নেয়া যাক এমনই পাঁচটি খাবার সম্পর্কে-

পানি

পেট পরিষ্কার রাখার একটি সহজ উপায় হলো পানি পান করা। শরীর ভেতর থেকে আর্দ্র রাখার জন্য প্রতিদিন প্রয়োজনীয় পানি পান করতে হবে। তবে তা যেন অতিরিক্ত না হয়। শরীরে পানির অভাব হলে পেট পরিষ্কার করা কঠিন হবে। প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন দুই-তিন লিটার পানি পান করলেই যথেষ্ট। এটি আপনাকে সতেজ রাখবে এবং পেট পরিষ্কার করবে সহজে।

ফল

পেট পরিষ্কার রাখার জন্য আরেকটি উপকারী খাবার হলো বিভিন্ন ধরনের ফল। ফাইবার সমৃদ্ধ বিভিন্ন ফল যেমন আপেল, নাশপাতি, কমলা ইত্যাদি পেট পরিষ্কার করতে সাহায্য করে। এগুলো নিয়মিত খেলে আপনি মলত্যাগের সময় আর কোনো সমস্যাই অনুভব করবেন না। এসব ফলে ফাইবার ছাড়াও থাকে পর্যাপ্ত পানি, ফ্রুক্টোজ ও সরবিটল। যা পেট পরিষ্কার রাখার ক্ষেত্রে অন্যতম সহায়ক।

প্রোবায়োটিক

প্রোবায়োটিক হলো জীবন্ত ব্যাকটেরিয়া যা প্রাকৃতিকভাবে দই, আচার ইত্যাদি খাবারে পাওয়া যায়। এসব খাবার আমাদের পাকস্থলীর কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে। ফলে উন্নতি ঘটে হজমশক্তির। বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে যে, প্রোবায়োটিক অন্ত্রের মাইক্রোবায়োমকে উন্নত করে। এর ফলে বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা। কমে প্রদাহ এবং কোষ্ঠকাঠিন্য। পেট থাকে পরিষ্কার।

সবুজ শাক-সবজি

পেট পরিষ্কার রাখার সবুজ শাক-সবজি সহায়ক একটি খাবার। আপনি যদি নিয়মিত সবুজ শাক ও সবজি খান তবে পেট পরিষ্কার রাখার জন্য আর চিন্তা করতে হবে না। এসব শাক-সবজিতে পুষ্টির পাশাপাশি মিলবে পর্যাপ্ত ফাইবারও। এগুলো পাকস্থলীর জন্য খুবই উপকারী। তাই মলত্যাগে কোনো ধরনের সমস্যা হয় না।

ডাল

নানা ধরনের ডাল আপনি বাজারে কিনতে পাবেন। বাঙালি রান্নায় ডালের পদ থাকেই। এই ডাল কিন্তু আপনার পেট পরিষ্কার রাখতেও কাজ করে। মসুর, মটর, ছোলা, মটরশুঁটি ইত্যাদিতে থাকে পর্যাপ্ত ফাইবার যা হজমশক্তি বাড়াতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে কাজ করে। তাই পেট পরিষ্কার রাখতে নিয়মিত ডাল খাওয়ার অভ্যাস করুন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

পেট পরিষ্কার রাখতে পাতে রাখুন পাঁচ খাবার

আপডেট টাইম : ০৬:৪৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২