ঢাকা ০২:৩১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২
  • ২৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সিসিইউ (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। গত রোববার রাতে মেডিকেল বোর্ডের সুপারিশে কেবিনে স্থানান্তর করা হয় বলে জানিয়েছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
তিনি বলেন, মেডিকেল বোর্ডের সুপারিশে ম্যাডামকে (বেগম খালেদা জিয়া) রোববার রাতে সিসিইউ থেকে কেবিনে নিয়ে আসা হয়। কেবিনে সিসিইউ’র সকল সুবিধাদি রাখা হয়েছে এবং সিসিইউ‘র নার্সরা কেবিনে তার সেবায় নিয়োজিত থাকছেন।

ডা. জাহিদ হোসেন বলেন, ম্যাডামের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। তার অবস্থা আগের মতোই আছে। সবগুলো প্যারামিটার আগে মতোই উঠানামা করছে।
গত ১৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে কেবিনে ভর্তির পরদিনই লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার অবস্থার অবনতি হলে দ্রুতই তাকে সিসিইউতে নিয়ে যাওয়া হয়। প্রায় ৫৭দিন পর তাকে আবার কেবিনে নিয়ে আসা হয়।

হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ডের সদস্যরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই দুরারোগ্য ব্যাধির চিকিৎসা কাজে নিয়োজিত আছেন। তারা ইতোমধ্যে তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রেরণে সুপারিশ করেছে। সেই অনুযায়ী পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পঞ্চম দফা আবেদনও করেন। কিন্তু সরকার সেই আবেদন নাকচ করে দিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর

আপডেট টাইম : ০৯:৩১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২