ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

ভ্যানচালক শফিয়ার ঘর গাছের মাথায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০১৬
  • ৩৩০ বার

ভ্যানচালক শফিয়ার রহমানের মাথা গোঁজার একমাত্র ঠাঁই টিনের ঘরটি ঝুলে আছে গাছের মাথায়। গত মঙ্গলবারের ঝড়ে তাঁর দুই কক্ষের টিনের ঘরটি উড়িয়ে নিয়ে প্রায় ৭০ ফুট উঁচু একটি গাছের সঙ্গে আটকে দিয়েছে। ভিটায় পড়ে আছে কাঁথা আর বালিশ।

শফিয়ার রহমান ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের বাসিন্দা। বুধবার সকালে তাঁর বাড়িতে গিয়ে দেখা যায়, পরিবারের সবাই খোলা আকাশের নিচে ভিটার ওপর বসে কান্নাকাটি করছেন।

শফিয়ার রহমান

জানান, স্ত্রী আর সন্তানদের নিয়ে চলছিল তাঁর সংসার। কোনো জায়গা-জমি নেই। ভ্যান চালিয়ে কোনো রকমে সংসার চালান। বাবার কাছ থেকে পাওয়া সাড়ে ৫ শতক জমির ওপর বাড়ি করেছেন। দুই কক্ষের টিনের একটি ঘর ছিল। চারদিক টিন দিয়ে ঘেরা। চালও ছিল টিনের। সারা দিন পরিশ্রম শেষে এই ঘরে এসে ঘুমিয়ে পড়তেন। পরদিন সকাল হলেই ভ্যান নিয়ে ছুটে যেতেন।

শফিয়ার রহমান আরও জানান, মঙ্গলবার রাত আটটার দিকে পরিবারের অন্য সদস্যদের নিয়ে তিনি বাড়িতে অবস্থান করছিলেন। তখন প্রচণ্ড ঝড়ে তাঁর টিনের চালাটি উড়িয়ে নিয়ে যায়। মুহূর্তের মধ্যে চালাটি আনুমানিক ৭০ ফুট উঁচু একটি গাছের ডালে আটকে যায়। এই অবস্থা দেখে তাঁরা দৌড়ে পালিয়ে জীবন বাঁচান। পরিবারের অন্যরা কান্নাকাটি করতে থাকেন।

তিনি বলেন, ঝড়ের পরে গোটা রাত তাঁরা বাইরে কাটিয়েছেন। এই মুহূর্তে নতুন করে ঘর তৈরি করা তাঁর পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তাই একটাই চিন্তা, রাতগুলো তাঁর কীভাবে কাটবে। -প্রথম আলো

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ভ্যানচালক শফিয়ার ঘর গাছের মাথায়

আপডেট টাইম : ১০:৫২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০১৬