ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলের জামিন আবেদন নাকোচ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০১৫
  • ৫৯৩ বার
নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের আবেদন নামঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এই আদেশ দেন।
গত ২০ মে পল্টন থানায় দায়ের করা তিন মামলায় মির্জা ফখরুলকে ১০ দিন করে মোট ৩০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। অন্যদিকে ফখরুলের পক্ষে তার আইনজীবী জামিনের আবেদন করেন। দুই আবেদনই নামঞ্জুর করেন ঢাকার মহানগর হাকিম অশোক কুমার দত্ত। তবে তদন্তকারী কর্মকর্তাকে তিন দিনের মধ্যে কারাফটকে ফখরুলকে জিজ্ঞাসাবাদের আদেশ দেন আদালত।
ঐ আদেশের বিরুদ্ধে আজ মহানগর দায়রা জজ আদালতে ফখরুলের পক্ষে জামিনের আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে আদালত তা নাকচ করেন।
গত ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মির্জা ফখরুলকে আটক করে পুলিশ। পরে তাঁর গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।
এই বিএনপি নেতার আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন জানান, মির্জা ফখরুলের বিরুদ্ধে ৮০টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

মির্জা ফখরুলের জামিন আবেদন নাকোচ

আপডেট টাইম : ০৬:০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০১৫