ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ছাত্রলীগের দু’পক্ষে মারামারি, সা. সম্পাদক আহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
  • ২৫৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালির উদ্বোধন অনুষ্ঠানে দাঁড়ানোকে কেন্দ্র করে মারামারিতে জড়িয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। এতে সংগঠনটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালির উদ্দেশে কেন্দ্র ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অপরাজেয় বাংলার চারপাশে জড়ো হন। সেখানে বটতলা এলাকায় দাঁড়ানোকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের সামাদ আজাদ জুলফিকার ও বাপ্পি হালদারের নেতৃত্বে কবি জসীম উদ্দীন হলের নেতাকর্মীদের মারধর করা হয়। পরে দুই পক্ষই মারামারিতে জড়িয়ে যান। এতে সংগঠনটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ দু’জন আহত হয়েছেন।

ঘটনার বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আরিফ হোসেন বলেন, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মতো অনুষ্ঠানে দু গ্রুপের সংঘর্ষে স্বয়ং সাধারণ সম্পাদকের আঘাতপ্রাপ্ত হওয়ার ঘটনা খাটো করে দেখার সুযোগ নেই। এ ঘটনায় সাংগঠনিক ব্যর্থতা এবং চেইন অব কমান্ডের ব্যত্যয় সুস্পষ্ট হয়। জড়িতের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া জরুরি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ছাত্রলীগের দু’পক্ষে মারামারি, সা. সম্পাদক আহত

আপডেট টাইম : ০৬:১৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২