ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

দীর্ঘ সময় আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই উন্নয়ন দৃশ্যমান : প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০০:৫২ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২
  • ২২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দীর্ঘ সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই দেশের উন্নয়ন দৃশ্যমান হচ্ছে, মানুষও সেই উন্নয়নের সুবিধা পাচ্ছে।

রোববার (২ জানুয়ারি) সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতিসংঘ কর্তৃক উন্নয়নশীল দেশের স্বীকৃতি উদযাপন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, মানুষের সুন্দর জীবন নিশ্চিতে যেকোনো ধরনের প্রতিবন্ধকতা রুখে দিতে প্রস্তুত আওয়ামী লীগ সরকার। দেশ উন্নয়নে স্বাধীনচেতা হলেই অনেক বাঁধা-বিপত্তি আসে মন্তব্য করে তিনি বলেন, সব বাঁধা পদদলিত করেই উন্নয়নের পথে এগিয়ে যাবে বাংলাদেশ।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস গতি কিছুটা থামিয়ে দিলেও, থমকে যায়নি বাংলাদেশ বরং অনেক দেশকে ছাড়িয়ে অর্থনৈতিক গতিধারায় এগিয়ে আছে ছোট্ট বাংলাদেশ। এরই মধ্যে মাথাপিছু আয়, অর্থনৈতিক প্রবৃদ্ধিসহ অনেক পরিসংখ্যানেই এগিয়ে থাকা বাংলাদেশের স্বীকৃতিও মিলেছে জাতিসংঘের কাছ থেকেও।

গেল নভেম্বর, বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের কাতার থেকে উত্তরণের সুপারিশ করে জাতিসংঘের সাধারণ পরিষদ। আর এর মাধ্যমে উন্নয়নশীল দেশের পথে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল দেশটি।

জাতিসংঘের এমন স্বীকৃতি উৎযাপন আনুষ্ঠানিকতায় লক্ষ্য পূরণের প্রতিশ্রুতি জানান বাংলাদেশ সরকার প্রধান। তিনি বলেন, শত বছরের উন্নয়ন পরিকল্পনাও করছে সরকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

দীর্ঘ সময় আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই উন্নয়ন দৃশ্যমান : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৩:০০:৫২ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২