ঢাকা ১০:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব ‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম

৭৯ পাউন্ডের কেক দিয়ে রাষ্ট্রপতির জন্মদিন পালন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২
  • ৩৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জে নানা আনুষ্ঠানিকতায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এঁর ৭৯তম জন্মদিন উদযাপন করা হচ্ছে। কিশোরগঞ্জ পৌরসভায় ৭৯ পাউন্ডের বিশাল এক কেক কেটে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এঁর ৭৯তম জন্মদিন উদযাপন করা হয়। এ উপলক্ষে সেখানে দোয়া মাহফিল, দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও মেডিকেল ক্যাম্পেরও আয়োজন করা হয়।

শনিবার (১ জানুয়ারি) সকালে কিশোরগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে অনুষ্ঠিত রাষ্ট্রপতির ৭৯তম জন্মদিন উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে কেক কাটায় অংশ নেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম এ আফজল, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু প্রমুখ।
অনুষ্ঠানে পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী, রাজনীতিক, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সংস্কৃতিকর্মী এবং কিশোরগঞ্জের নানা শ্রেণিপেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কেক কাটা শেষে দুস্থদের মধ্যে পৌরমেয়রের পক্ষ থেকে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। এছাড়া মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে বিভিন্ন পরীক্ষা ও প্রাথমিক স্বাস্থ্যসেবা দেয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব

৭৯ পাউন্ডের কেক দিয়ে রাষ্ট্রপতির জন্মদিন পালন

আপডেট টাইম : ০৯:০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২