ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

বর্তমানে প্রধান সংকট নির্বাচনকালীন সরকার: মির্জা ফখরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০১:১৬ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২
  • ২৬৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন বছরে দেশে গণতন্ত্র ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন । তিনি বলেন, নতুন বছরে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি, এ নববর্ষে জনগণ মুক্ত হবে, গণতন্ত্র মুক্ত হবে এবং দেশনেত্রী মুক্তি পাবেন। দেশে অবশ্যই আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হব।

আজ শনিবার (১ জানুয়ারি) শেরেবাংলা নগরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানো হয়। ১৯৭৯ সালের ১ জানুয়ারি শিক্ষা, ঐক্য ও প্রগতি এ তিন মূলনীতিকে ধারণ করে জিয়াউর রহমান জাতীয়তাবাদী ছাত্র দল গঠন করেন। খালেদা জিয়াকে মেরে ফেলার চক্রান্ত’

মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন। আজকে ছাত্রদলের নেতৃবৃন্দ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করে শপথ নিয়েছেন যে, দেশনেত্রীর মুক্তি ও তার সুচিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার করার চলমান আন্দোলন আরও বেগবান করবেন। ২০২২ সালে তা সফল হব। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, তাকে যে বন্দি করে রাখা হয়েছে এবং তাকে যে সাজা দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসামূলক। আজ তাকে যে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না সেটা কোনো আইনি ব্যাপার নয়, এটা প্রতিহিংসার বিষয়।

তিনি আরও অনেক, আজকে শেখ হাসিনা তার ব্যক্তিগত প্রতিহিংসার কারণেই এ ধরনের একটা অবস্থা তৈরি করে রেখেছেন। যাতে দেশনেত্রী কোনো চিকিৎসার সুযোগ না পান। যে অসুখটা তার রয়েছে তিনি যেন ধীরে ধীরে মৃত্যুর দিকে চলে যান, এটাই তারা চাচ্ছে। তবে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এর দায়-দায়িত্ব সবই সরকারকেই বহন করতে হবে এবং এর পরিণতি যদি খারাপ হয় তারও দায় সরকারকে নিতে হবে। প্রেসিডেন্টের সংলাপ অর্থহীন’

প্রেসিডেন্টের সঙ্গে সংলাপ প্রসঙ্গে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে বিএনপি মহাসচিব বলেন, আমরা এই সংলাপকে অর্থহীন মনে করছি। আমরা মনে করি, বর্তমান সংকট রাজনৈতিক, কোনো নির্বাচন কমিশন গঠনের সংকট নয় বা আইন তৈরি করার সংকট নয়। প্রধান যে সংকট তা হচ্ছে নির্বাচনকালীন সময় কেমন সরকার থাকবে। মির্জা ফখরুল ইসলাম বলেন, যদি আওয়ামী লীগ সরকার থাকে তাহলে সেই নির্বাচনের কোনো অর্থ হবে না। অবশ্যই আমরা বলেছি নির্বাচনকালীন সময়ে একটা নিরপেক্ষ নির্দলীয় সরকার থাকতে হবে। যারা নিরপেক্ষভাবে নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন পরিচালনা করবে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, জ্যেষ্ঠ সহসভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

বর্তমানে প্রধান সংকট নির্বাচনকালীন সরকার: মির্জা ফখরুল

আপডেট টাইম : ০৬:০১:১৬ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২