ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ভর্তি আরও ৩১ জন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
  • ২২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতির তথ্যমতে, বর্তমানে রাজধানীসহ সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ৬৩ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৩৪ জন ও বেসরকারি হাসপাতালে ২৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সোমবার (২৭ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নতুন হাসপাতালে ভর্তি হওয়া ৩১ জনের মধ্যে ঢাকার সরকারি হাসপাতালে ও বেসরকারি হাসপাতালে দুইজন এবং ঢাকার বাইরের হাসপাতালের ২৯ জন ভর্তি রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছর (১ জানুয়ারি থেকে ৩০ ডিসেম্বর) পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ২৮ হাজার ৪২৫ জন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ১০৫ জন। আর হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৫৭ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ভর্তি আরও ৩১ জন

আপডেট টাইম : ০৭:৩৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১