ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

হাতুড়ে ডাক্তার মানুষের সঙ্গে গরু-ছাগলেরও চিকিৎসাও করেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
  • ২৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ শুধুমাত্র ফার্মাসি পরিচালনার অনুমোদন নিয়ে বাড়িতে ক্লিনিক চালাচ্ছিলেন এক হাতুড়ে চিকিৎসক। তিনি একাধারে ডেন্টিস্ট, নাক, কান ও গলা বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, গ্যাস্ট্রোলোজি, কিডনি ও গাইনি বিশেষজ্ঞ। এমনকি গরু ছাগলের চিকিৎসাও করেন তিনি।

এই খবরে সোমবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুরে ১নং গেইট এলাকায় ‘ডে-নাইট’ নামের এক ফার্মাসিতে অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সদস্যরা। অভিযান শেষে অভিযোগের সত্যতা পেয়ে হাতুড়ে চিকিৎসক ফেরদৌস মিয়াকে ৬০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন যাবত ফার্মাসিতে ওষুধের ব্যবসার আড়ালে ক্লিনিক খুলে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন পল্লী চিকিৎসক ফেরদৌস মিয়া। এই খবরে সোমবার বেলা ১১টার দিকে ওই ফার্মাসিতে অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান। তাকে সহায়তা করেন সরাইলের স্বাস্থ্য পরিদর্শক গৌরপদ শাখা ও পুলিশের উপপরিদর্শক (এস আই) মোতালেব হোসেন।

অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতকে ক্লিনিকের কোনো কাগজ দেখাতে পারেননি ফার্মাসির মালিক ফেরদৌস মিয়া। এছাড়াও ওই ফার্মাসিতে পাওয়া গেছে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও স্যালাইন।

পরে ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত ফেরদৌস মিয়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৪ ধারায় ৩০ হাজার এবং ৫১ ধারায় আরও ৩০ হাজার টাকাসহ মোট ৬০ হাজার টাকা জরিমানা করেন।

সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান বলেন, খবর পেয়ে আমরা অভিযান চালিয়েছি। জরিমানা প্রদানের পাশাপাশি ওই ফার্মাসির মালিক এই ধরনের অপরাধ আর করবেন না মর্মে অঙ্গীকার করেছেন। অনুমোদন না নিয়ে অবৈধভাবে ক্লিনিকের নামে প্রতারণা চলতে পারে না। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান চলবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

হাতুড়ে ডাক্তার মানুষের সঙ্গে গরু-ছাগলেরও চিকিৎসাও করেন

আপডেট টাইম : ১১:৩৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১