ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

সানা খান কাবা শরিফের গিলাফ সেলাই করলেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১৮:১৮ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
  • ২৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ সানা খান ছিলেন অভিনেত্রী। বলিউডের বেশ কিছু সিনেমায় দেখা গেছে তাকে। স্বল্প পোশাকে, খোলামেলা রূপে অভিনয় করতেন। আবার সোশ্যাল মিডিয়ায়ও নিজের শরীরী আবেদন ছড়িয়ে দিতেন। কিন্তু আচমকাই এক মুফতিকে বিয়ে করে ইসলামী রীতিতে জীবনযাপন শুরু করেন।

বিয়ের পর থেকে বিনোদন জগত থেকে নিজেকে একেবারে সরিয়ে নেন সানা। স্বামী মুফতি সৈয়দ আনাসের সঙ্গে সংসার নিয়েই ব্যস্ত আছেন। বোরকা-হিজাব পরে বিভিন্ন সময় ছবি শেয়ার করেন। সঙ্গে জুড়ে দেন ধর্মীয় বার্তা।

এই সুযোগ পেয়ে ভীষণ উচ্ছ্বসিত সানা। ইনস্টা অ্যাকাউন্টে লিখেছেন, ‘আমি স্বপ্নেও কখনও ভাবিনি যে, আল্লাহ তায়ালা আমার জন্য এত বড় সৌভাগ্য লিখে রেখেছেন যে, আমি কাবা শরিফের গিলাফ সেলাইয়ের মহান কাজে অংশ নিতে পারবে। আল্লাহ অনেক দয়ালু।’

বিরল এ কাজের সুযোগ করে দেওয়ায় সৌদি সরকারকেও ধন্যবাদ জানান সানা খান। একইসঙ্গে স্বামীর প্রতিও কৃতজ্ঞতা জানান প্রাক্তন অভিনেত্রী।

কিছুদিন আগেই সানার বিবাহবার্ষিকী ছিল। ওই সময় স্বামীর সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে কাবায় যাওয়ার ইচ্ছা পোষণ করেন তিনি। তখন লিখেছিলেন, ‘আপনি আমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যান, পাপের কাছে নয়। আপনি অপেক্ষার যোগ্য ছিলেন। প্রথম বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা। সৈয়দ আনাস, পেছনের ছবির (কাবা শরীফ) মতো বাস্তবে সবকিছু হওয়ার জন্য অপেক্ষা সইছে না। ইনশাআল্লাহ।’

উল্লেখ্য, ২০০৫ সালে ‘ইয়ে হ্যায় হাই সোসাইটি’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন সানা খান। এরপর ১৪টি সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন। তবে ছোট চরিত্র, গান মিলিয়ে ৫০টির বেশি সিনেমায় তাকে দেখা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

সানা খান কাবা শরিফের গিলাফ সেলাই করলেন

আপডেট টাইম : ০৮:১৮:১৮ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১