ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

করোনায় আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ২৬৮

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৪:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
  • ২৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন পুরুষ এবং তিনজন নারী। চারজনের মধ্যে সরকারি হাসপাতালে তিনজন এবং বেসরকারি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ৬০ জনে।

একই সময়ে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ২৬৮ জন। এনিয়ে দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৩ হাজার ৩৫৩ জনে।

আজ রোববার (২৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮৫১টি ল্যাবরেটরিতে ১৭ হাজার ২৪৫টি নমুনা সংগ্রহ ও ১৭ হাজার ৭২টি নমুনা পরীক্ষা করা হয়। এনিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ১ কোটি ১৩ লাখ ৯৩ হাজার ২৫ জনে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ৫৭ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ থেকে রোববার (২৬ ডিসেম্বর) পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৯০ শতাংশ।

গত বছরের ১৮ মার্চ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ২৮ হাজার ৬০ জনের মধ্যে পুরুষ ১৭ হাজার ৯৫১ ও নারী ১০ হাজার ১০৯।

২৪ ঘণ্টায় করোনা থেকে ২৪৭ জন রোগী সুস্থ হন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৭ হাজার ৪২৭ জনে।

২৪ ঘণ্টায় মৃত চারজনের মধ্যে ষাটোর্ধ্ব একজন, সত্তরোর্ধ্ব একজন, আশি এবং নব্বই বছরের বেশি বয়সী একজন করে। চারজনের তিনজন ঢাকা বিভাগের এবং অপরজন রাজশাহী বিভাগের বাসিন্দা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

করোনায় আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ২৬৮

আপডেট টাইম : ০৬:০৪:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১