ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

২৪ ঘণ্টায় আরও সাত জন ডেঙ্গু রোগী হাসপাতালে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১
  • ২৬৭ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় আরও সাত জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

শক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে সাত জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত কেউ ভর্তি হননি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১০২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ৬৪ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালে ৩৮ জন রোগী ভর্তি রয়েছেন।

জানা গেছে, চলতি বছর ১ জানুয়ারি থেকে আজ (২৪ ডিসেম্বর) পর্যন্ত দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ২৮ হাজার ৩৩০ জনে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ১২৪ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

২৪ ঘণ্টায় আরও সাত জন ডেঙ্গু রোগী হাসপাতালে

আপডেট টাইম : ০৪:৫৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১