ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

প্রায় ছয় লাখ শিক্ষার্থীদের টিকাদান সম্পন্ন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
  • ২৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণ রোধে রাজধানীসহ সারাদেশে চলমান টিকাদান কার্যক্রমের আওতায় প্রায় ছয়লাখ শিক্ষার্থীর টিকাদান কার্যক্রম সম্পন্ন হয়েছে। তাদের মধ্যে প্রথম ডোজের ২ লাখ ৯০ হাজার ৫২৯ জন ও দ্বিতীয় ডোজের ২ লাখ ৯৫ হাজার ১৯৯ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়।

শিক্ষার্থীদের প্রত্যেককে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় (২২ ডিসেম্বর) প্রথম ডোজের ১ লাখ ৮৩ হাজার ১৩৯ জন ও দ্বিতীয় ডোজের ৪ হাজার ৬৭০ জনকে টিকা দেওয়া হয়।

প্রথম ডোজের ১ লাখ ৮৩ হাজার ১৩৯ জনের মধ্যে ৮৪ হাজার ৫৮৯ জন পুরুষ ও ৯৮ হাজার ৫৫ জন ও দ্বিতীয় ডোজের ৪ হাজার ৬৭০ জনের মধ্যে ২ হাজার ৪৮০ জন পুরুষ ও ২ হাজার ১৯০ জন নারী শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়।

চলতি বছরের ১ নভেম্বর থেকে ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়। শুরুর দিকে রাজধানীর ৮টি স্কুলের কেন্দ্রে টিকা দেওয়ার কার্যক্রম শুরু হলেও পরবর্তীতে সারাদেশে শুরু হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, শুরুর দিকে টিকা কার্যক্রমে ব্যাপক গতিশীলতা থাকলেও রেজিস্ট্রেশন জটিলতার কারণে স্বাভাবিকভাবে টিকাদান কার্যক্রম পরিচালনা সমস্যা দেখা দেয়। সারাদেশে ৩ কোটি শিক্ষার্থীকে টিকা দেওয়ার টার্গেট নেওয়া হলেও ২২ ডিসেম্বর পর্যন্ত ছয় লাখেরও কম সংখ্যক শিক্ষার্থীকে টিকা দেওয়া সম্ভব হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম ২২ ডিসেম্বর দুপুরে করোনা পরিস্থিতি সংক্রান্ত ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে বলেন, স্কুলশিক্ষার্থীদের টিকাদান কার্যক্রমের কিছুটা ধীর গতিতে চলছে এ কথা সত্যি।

কারণ হিসেবে তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো নিয়মিত পাঠদান কার্যক্রম শুরু না হওয়ায় শিক্ষার্থীদের উপস্থিতি কম বিধায় টিকাদান কার্যক্রম কিছুটা ধীর গতিতে চলছে। শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস শুরু হলে টিকাদান কার্যক্রমের ও গতিশীলতা আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রায় ছয় লাখ শিক্ষার্থীদের টিকাদান সম্পন্ন

আপডেট টাইম : ০৫:৪৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১