ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

পরস্পরের প্রতি সদ্ব্যবহার মানুষকে শ্রেষ্ঠত্বের আসনে অধিষ্ঠিত করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
  • ২৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে মানুষ মানুষের প্রতি সদাচারণ করবে, সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করবে। পরস্পরের প্রতি সুনীতি ও সদ্ব্যবহার মানুষকে শ্রেষ্ঠত্বের আসনে অধিষ্ঠিত করে। এ ক্ষেত্রে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের প্রতি সদাচরণ করে নিজেদের সমৃদ্ধ ও উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।

 প্রতিমন্ত্রী আজ মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পরিচালিত “ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ” শীর্ষক প্রকল্পের আওতায় ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

  প্রতিমন্ত্রী আরো বলেন, মেহেরপুর জেলা ঐতিহাসিক কাল হতে সাম্প্রদায়িক সম্প্রীতির আদর্শ ভূমি। বাংলাদেশের ঐতিহাসিক প্রথম মুজিবনগর সরকারের স্মৃতিবিজড়িত মেহেরপুর জেলায় সকল ধর্মের মানুষের মাঝে চমৎকার আন্তঃধর্মীয় সম্প্রীতি রয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক বাংলাদেশ এর উজ্জ্বল দৃষ্টান্ত মেহেরপুর জেলা।

 অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তৃতায় ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক রাষ্ট্র। জাতির পিতা বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতা তথা অসাম্প্রদায়িক বাংলাদেশের মূলনীতি সন্নিবেশিত করে গেছেন।

 প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে কোন অশুভ শক্তি যেন রাজনৈতিক হীনস্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বিনষ্ট করতে না পারে এবং দেশের মধ্যে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করতে না পারে এ বিষয়ে সকল ধর্মীয় নেতৃবৃন্দকে তাদের নিজ নিজ অবস্থান হতে দায়িত্ব পালন করতে হবে।

 মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃধর্মীয় সংলাপে বক্তব্য রাখেন সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান, “ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ” শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল শাহীন ও মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলম।

 সংলাপে মেহেরপুর জেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, নির্বাহী অফিসারবৃন্দ, সরকারি কর্মকর্তা, মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দ, সাংবাদিক প্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

 #

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

পরস্পরের প্রতি সদ্ব্যবহার মানুষকে শ্রেষ্ঠত্বের আসনে অধিষ্ঠিত করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৭:১৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১