ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিএন‌পি-জামাত নে‌তিবাচক রাজনী‌তি না কর‌লে ৫০ বছ‌রে দেশ আরো এগিয়ে যেতো- তথ্য ও সম্প্রচার মন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
  • ২২২ বার

হাওর বার্তা ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ বলেছেন, ‘বাংলাদেশ পঞ্চাশ বছরে আরো অনেক বেশি এগিয়ে যেতে পারত, যদি মির্জা ফখরুল সাহেবের দল বিএনপি ও জামাত দেশে নেতিবাচক রাজনীতি না করতো, স্বাধীনতাবিরোধী অপশক্তিকে নিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র না করত।’

আজ বন্দরনগরী চট্টগ্রামে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের রজতজয়ন্তী এবং ২৪ ঘণ্টা সম্প্রচার কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানের শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও বক্তব্যের মাধ্যমে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের ২৪ ঘণ্টা সম্প্রচার কার্যক্রম উদ্বোধন করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মোঃ মকবুল হোসেনের সভাপতিত্বে মন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে ও অন্যান্যের মধ্যে বিটিভি মহাপরিচালক সোহরাব হোসেন, চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক নিতাই কুমার ভট্টাচার্য প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বিএনপি মহাসচিবের মন্তব্য ‘বর্তমান সরকারের সময়ে বাংলাদেশে কোনো উন্নয়ন হয়নি বরং পিছনের দিকে চলে যাচ্ছে’ এনিয়ে প্রশ্ন করলে মন্ত্রী বলেন, ‘বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল সাহেবকে আমি জ্ঞানী এবং বুদ্ধিমান মানুষ বলে জানতাম, কিন্তু দলকানা হতে গিয়ে তিনি এরকম বুদ্ধিহীন হয়ে গেছেন এবং জ্ঞান হারিয়ে ফেলেছেন এটা আমাকে আশ্চর্য করেছে। মির্জা ফখরুল সাহেবকে অনুরোধ জানান, উনি শিক্ষিত লোক হয়ে যেন অশিক্ষিতের মতো কথা না বলেন।’

নির্বাচন কমিশনের সংলাপে বিএনপি যাবে না বলেছে- এ বিষয়ে প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, ‘বিএনপি’র মধ্যে একটা ‘না রোগ’ দেখা দিয়েছে, সবকিছুতেই যেন না বলা। সংলাপে যাবে না, নির্বাচনে যাবে না, এমনকি ইউনিয়ন পরিষদ নির্বাচনেও যাবে না। এখন আমি আশঙ্কার মধ্যে আছি, না না বলতে বলতে বিএনপিটাই কখন নাই হয়ে যায়।’

গত ৫০ বছরে বাংলাদেশ যেভাবে এগিয়েছে, এটি পৃথিবীর সামনে উদাহরণ উল্লেখ করে ড. হাছান বলেন, ১৯৭০-৭১ সালে পাকিস্তান আমাদের চেয়ে সব ক্ষেত্রে এগিয়ে ছিল, মাথাপিছু আয় ৫০ শতাংশ বেশি ছিল। সেই পাকিস্তান আজ সমস্ত সূচকে পিছিয়ে। এমনকি মাথাপিছু আয়ে আমরা ভারতকেও অতিক্রম করেছি। দেশে দারিদ্র্যসীমার নিচের জনসংখ্যা ৪১ থেকে ২০ শতাংশের নিচে নেমে এসেছে। বিশ্বব্যাংক, আইএমএফের এসব সমীক্ষা যখন বিএনপি মহাসচিব দেখতে পাননা, তার অর্থ, দলকানা হওয়ার কারণে তিনি দেখেও দেখেন না বুঝেও বোঝেন না এবং স্বীকার করেন না।’

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের রজতজয়ন্তী উপলক্ষ্যে বক্তব্যে ড. হাছান মাহ্‌মুদ বলেন, ‘বিটিভি চট্টগ্রাম কেন্দ্র কোনো আঞ্চলিক কেন্দ্র নয়। এটা অনেকেই ভুল করেন। এটি টেরেস্ট্রিয়াল চ্যানেল, যার মাধ্যমে কেবল নেটওয়ার্ক ছাড়াও সারা দেশের ৭৫ ভাগ অংশে দেখা যায়। আর কেবল নেটওয়ার্কের মাধ্যমে সারাদেশেই সম্প্রচার করা হচ্ছে। আর মোবাইল এপসের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে এই কেন্দ্রের কার্যক্রম দেখা যায়।’

শীঘ্রই আরও ৬টি বিভাগে বিটিভি কেন্দ্র হবে, তখন বিটিভির ১০টি চ্যানেল হবে, একনেকে এর অনুমোদন দেওয়া হয়েছে এবং আশা করছি, আগামী এক মাসের মধ্যে এ কাজ শুরু হবে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। তিনি বলেন, আশা করি আজকের এই ২৪ ঘণ্টা সম্প্রচারের উদ্বোধনের মাধ্যমে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের গণমানুষের দর্পণ হিসেবে কাজ করবে।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, চলচ্চিত্র জগৎ সারা বিশ্বে একটি লাভজনক খাত। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এমনটা নয়। তথ্যমন্ত্রী একটা সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করেছেন, যা আমাদের বিনোদন জগতে বিনিয়োগের একটা সুযোগ করে দিয়েছে। তার এই উদ্যোগে একইসাথে মনস্তাত্ত্বিক ও আর্থিক বিনিয়োগ বাড়বে এবং এর মাধ্যমে তিনি প্রমাণ করেছেন, এই সরকার অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি জাতির মনোজগতের উন্নয়নেও কাজ করছে।

#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বিএন‌পি-জামাত নে‌তিবাচক রাজনী‌তি না কর‌লে ৫০ বছ‌রে দেশ আরো এগিয়ে যেতো- তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আপডেট টাইম : ০৮:২৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১