ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিএনপির বিজয় র‌্যালি শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
  • ২৯৪ বার

হাওর বার্তা ডেস্কঃ মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের পর এবার বিজয় র‌্যালি করছে বিএনপি। এতে অংশ নিয়েছেন দলটির বিপুল সংখ্যক নেতা-কর্মী। রবিবার (১৯ ডিসেম্বর) দুপুর সোয়া ২টায় রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির বিজয় শোভাযাত্রা শুরু হয়।

এদিন বেলা সোয়া দুইটায় জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক হাফেজ নেছারুল হকের কুরআন তেলাওয়াতের মাধ্যমে বিজয় শোভাযাত্রা আনুষ্ঠানিকতা শুরু হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয় শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল মাহমুদ টুকু,ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু,ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহবায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম,যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, মাহবুব উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, আব্দুস সালাম আজাদ, সহ তথ্য বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান-শিমুল, দল নেতা মোঃ মোরশেদ এবং পর্যায়ক্রমে অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিজয় শোভাযাত্রায় অংশ নিয়েছেন।

উদ্বোধনী বক্তব্যে মির্জা ফখরুল বলেন, এই বিজয় শোভাযাত্রা মাধ্যমে বাংলাদেশের মানুষ জেগে উঠবেন। তিনি বলেন, বিজয় শোভাযাত্রা নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে শান্তিনগর মোড় হয়ে ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হবে।

এদিকে, শোভাযাত্রাকে কেন্দ্র করে কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ট্রাকে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়। সেখানে আছেন কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা। দুপুর ১২টায় কাকরাইলের নাইটিঙ্গেল থেকে ফকিরেরপুল সড়কের দুই পাশে হাজারো নেতা-কর্মীদের অবস্থানের ফলে রাস্তা বন্ধ হয়ে যায়। বেলা সাড়ে ১২ নাগাদ দুই পাশের রাস্তা বন্ধ করে দেয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বিএনপির বিজয় র‌্যালি শুরু

আপডেট টাইম : ০৩:৩৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১