ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

এখনো বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে ওঠেনি : জিএম কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
  • ২৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বিজয়ের ৫০ বছর পূর্ণ হলেও এখনো বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে ওঠেনি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, আজকে আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছি। কিন্তু যে উদ্দেশ্যে আমাদের দেশের ৩০ লাখ মানুষ জীবন দিয়েছিল, দুই লক্ষ লাখ মা-বোন তাদের সম্ভ্রম হারিয়েছিল, তাদের প্রত্যাশা কি আমরা পূরণ করতে পেরেছি?

শনিবার সকালে রাজধানীর জুরাইনে জাতীয় পার্টির বিজয় সমাবেশ ও পতাকা মিছিলে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

জিএম কাদের বলেন, পশ্চিম পাকিস্তানের কাছে আমাদের বিভিন্নভাবে বৈষম্যের শিকার হতে হয়েছে। এটা বাঙালি জাতি মেনে নিতে পারিনি। কিন্তু স্বাধীনতার ৫০ বছর পরে আমরা কি দেখছি, পশ্চিম পাকিস্তানি কায়দায় বৈষম্য কি শেষ হয়েছে? আমাদের দেশের বৈষম্য দূর হয় নাই।

তিনি অভিযোগ করেন, জাতীয় পার্টি ক্ষমতা হারানোর পর যতগুলো সরকার এসেছে, তারা দলীয়করণ করেছে। এখন নির্বাচনে অংশ নিতে গিয়েও জাতীয় পার্টি বিভিন্ন বাধার মুখ পড়ছে।
 জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, এই যে ইউপি নির্বাচন এবং জাতীয় সংসদের বাই ইলেকশন, এখানে অন্যরা অংশগ্রহণ করছে না, আমরা এই নির্বাচনগুলোতে অংশ নিচ্ছি। কিন্তু আমাদের প্রার্থীদের দাঁড়াতে দেয়া হচ্ছে না, বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে।

জিএম কাদের বলেন, সিরাজগঞ্জে আমাদের প্রার্থীকে মারধর করে তার কাপড়-চোপড় ছিঁড়ে ফেলা হয়েছে। আমরা খবর পেয়েছি, আমাদের একজন প্রার্থীকে চাপ প্রয়োগ করা হয়েছে মনোনয়ন প্রত্যাহার করার জন্য।

তিনি বলেন, ধনী ও দরিদ্র্যের মধ্যে বৈষম্য হচ্ছে। আপনারা দেখেন এক শ্রেণীর মানুষ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে, দেশে-বিদেশে সম্পদের পাহাড় তৈরি করছে। আর এই দেশে দরিদ্র্য মানুষ না খেয়ে থাকে, বেকার সমস্যা দিন দিন বাড়ছে। বিদ্যুৎ গ্যাস, পানির বিল বাড়ানো হচ্ছে। কাজেই স্বাধীনতার জন্য এতগুলো মানুষ জীবন দিয়েছে, তার সুফল আমরা পাই নাই।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান আবু হোসেন বাবলার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে দলের সভাপতিমণ্ডলীর সদস্য সাইফুদ্দিন আহমেদ মিলন, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল বক্তব্য রাখেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

এখনো বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে ওঠেনি : জিএম কাদের

আপডেট টাইম : ০৩:২৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১